× Banner
সর্বশেষ
আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন

নাটোরে যৌতুকের বলি এক গৃহবধু

admin
হালনাগাদ: শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬

নাটোর প্রতিনিধিঃ মাত্র আট মাস স্বামীর ঘর করার পর অবশেষে বৃহস্পতিবার যৌতুকের বলি হতে হলো নাটোরের বড়াইগ্রাম উপজেলার গৃহবধূ চম্পাকে। ২০১৫ সালের জুন মাসে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর শহরের কালিকাপুর এলাকার আফছার আলী মিয়াজীর মেয়ে চম্পা আক্তার(২০)এর সাথে বিয়ে হয় একই উপজেলার চান্দাই ইউনিয়নের তেলো গ্রামের রহিজ উদ্দীনের ছেলে শাহীন শেখের। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে স্বামী শাহীন ও শশুর-শুরীসহ বাড়ীর লোকজন চম্পাকে নানা ভাবে শারীরিক নির্যাতন করে আসছিল। নির্যাতন সহ্য করতে না পেরে চম্পা বাবার বাড়ীতে ফিরে আসে। এর দু সপ্তাহ পরে গত ১৭ জানুয়ারী চম্পার শশুর গিয়ে স্বামীর ঘরে ফিরিয়ে নিয়ে যান। কিন্তু বিধিবাম, ৪ দিনের মাথায় গত ২১ জানুয়ারী রাতের কোন এক সময় চম্পাকে হত্যা করা হয়। বৃহস্পতিবার সকালে প্রতিবেশীরা ঘরের জানালা দিয়ে গৃহবধূ চম্পার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তবে এসময় বাড়ীর কাউকেই পাওয়া যায়নি। নিহতের গলায় কাটা দাগের আলামত থেকে পুলিশের প্রাথমিক ধারনা গৃহবধূর স্বামী শাহীন শেখ ও বাড়ীর লোকজন মিলে নির্যাতন করার এক পর্যায়ে গলা কেটে হত্যা করে এবং ঘরে তালা লাগিয়ে পালিয়ে যায়। প্রতিবেশিরা জানায়, শাহীন এর আগেও দুইটি বিয়ে করেছে। চম্পা তার তৃতীয় স্ত্রী। প্রথম স্ত্রী নির্যাতন সহ্য করতে না পেরে বিষপানে আতœহত্যা করে, দ্বিতীয় স্ত্রী নির্যাতনের হাত থেকে বাঁচতে শাহীনকে তালাক দেয়। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মনিরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পাষন্ড ঘাতকদের খুঁজে বের করতে প্রচেষ্টা চালানো হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..