× Banner
সর্বশেষ
নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, তথ্য গোপন ও আর্থিক দুর্নীতির অভিযোগ হজ পালনে নতুন নিয়ম সৌদির একদিনের সরকারি সফরে বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী আবারও বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি আজ ১৩ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমলবার (১৩ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরীকে আধুনিক ল্যাব হিসেবে তৈরি করা হবে -সমাজকল্যাণ মন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন

নাগেশ্বরীতে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার বিতরণ

Kishori
হালনাগাদ: বুধবার, ২০ মে, ২০২০
নাগেশ্বরীতে প্রধানমন্ত্রীর উপহার

কুড়িগ্রাম প্রতিনিধি :  করোনা মহামারিতে স্হবির হয়ে পড়েছে জনজীবন। বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীকে। কর্মহীন মানুষেরা হিমসিম খাচ্ছেন মৌলিক চাহিদা পুরণে।
দরিদ্র অসহায়দের অনেকেই মানবেতর জীবনযাপন করছেন।বর্তমান সংকটময় পরিস্থিতিতে অনেকেরই ঈদের নূন্যতম আনন্দটুকুও ম্লান হতে চলেছে।
এমন পরিস্থিতিতে এসব গরীব,দুস্থ,অসহায়দের মাঝে কুড়িগ্রাম জেলা পরিষদের মাধ্যমে জেলা পরিষদ সদস্য একরামুল হক বুলবুল জেলা পরিষদের ৪ নং ওয়ার্ড নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ, হাসনাবাদ, নেওয়াশী, সন্তোষপুর ও রামখানা ইউনিয়নে  ২শত ১৫ জন দুস্হ ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য  একরামুল হক বুলবুল, নেওয়াশী ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন সরকার ও ইউপি সদস্যগন।
এসময় সকলকে সচেতন থাকতে, জনসমাগম এরিয়ে চলতে ও পরিস্কার পরিছন্নতা বজায় রাখার আহবান জানান তারা।


এ ক্যটাগরির আরো খবর..