× Banner
সর্বশেষ
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৪৮ হাজার ৪০৩ জন হাজি, ইন্তেকাল ৪৯ বেনাপোলে গর্ভধারিনী মা ও বোনকে মারধর করে রাতে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ; থানায় মায়ের লিখিত অভিযোগ বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা, বিতরণ হবে ১৬ লাখ ২৮ হাজার চারা শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর – প্রধানমন্ত্রী সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নবম পে স্কেল: বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা, বাড়ছে ৫০ শতাংশ বেতন ত্রয়োদশ জাতীয় সংসদের ৯.৩৮ লাখ কোটি টাকার রেকর্ড বাজেট ঘোষণা কাল আজ বুধবার (১০ জুন) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

নাগাসাকি দিবস আজ

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
নাগাসাকি দিবস

আজ ৯ ই আগস্ট নাগাসাকি দিবস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ প্রায় শেষ পর্যায়ে আমেরিকার দুই পরমাণু অস্ত্র পড়েছিল জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে যথাক্রমে ১৯৪৫ সালের ৬ ও ৯ অগাস্ট। জাপানের এ বিখ্যাত দুই শহরে কমপক্ষে দেড় লাখ লোক মারা গিয়েছিলেন। সেই ঘটনা ইতিহাসে এক বিশেষ জায়গা দখল করে আছে।

ঐতিহাসিক নাগাসাকি দিবস হিসেবে পালিত হয়ে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯৪৫ সালের ৬ ই আগস্ট জাপানের হিরোশিমা শহরের উপরে লিটিল বয় ও ৯ ই আগস্ট জাপানের নাগাসাকি শহরের উপরে ফ্যাট ম্যান নামের পরমাণু বোমা নিক্ষেপ করেছিল মার্কিন বিমান বাহিনী। যে ঘটনা হতবাক করে দিয়েছিল সারা বিশ্বকে। দুদিনের ধ্বংসযজ্ঞ, মারণ লীলা, রক্তপাত দেখে বিস্মিত হয়েছিল গোটা পৃথিবী। এই দুই বোমা বিস্ফোরণে হিরোশিমায় তৎক্ষণাৎ আনুমানিক ১ লক্ষ ৪০ হাজার লোকের মৃত্যু হয়েছিল। আর নাগাসাকিতে মৃত্যু ঘটেছিল আনুমানিক ৭৪, ০০০ মানুষের। এখানেই শেষ নয়, পরবর্তীতে বোমার পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে রোগগ্রস্ত হয়ে হিরোশিমায় ২ লক্ষ ৩৭ হাজার, নাগাসাকিতে ১ লক্ষ ৩৫ হাজার মানুষের মৃত্যু ঘটে।

যাদের মধ্যে অধিকাংশই ছিলেন সাধারণ মানুষ।দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক মর্মান্তিক পরিণতির নাম হয়ে আছে হিরোশিমা ও নাগাসাকি। জাপানের এই দুই শহরের উপরে নেমে এসেছিল যে আঘাত, সেই ক্ষত আজও ভুলতে পারে নি মানুষ। ৯ই আগস্ট নাগাসাকি দিবসে এই দিনের কথাই স্মরণ করে মানুষ। ৬ ই আগস্ট ১৯৪৫, মার্কিন বিমান বি-২৯ থেকে নিক্ষেপ করা হয় লিটিল বয় নামে একটি পরমাণু বোমা। সকাল ৮ টা বেজে ১৫ মিনিটে, শহরের ৫০০ মিটার উপরে এর বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে শহরের ৬০ ভাগ এলাকা পরিণত হয় ধ্বংসস্তূপে।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এর তিনদিন পর ৯ আগস্ট ১৯৪৫, মার্কিন বোমারু বিমান বি ২০ থেকে ফ্যাট ম্যান নামে আরও একটি পরমাণু বোমা নাগাসাকির উদ্দেশ্যে নিক্ষেপ করা হয়। বেলা ১১ টা বেজে ২ মিনিটে বোমাটির মাটি থেকে ৫০০ মিটার উপরে বিস্ফোরণ ঘটে। আগের বোমার তুলনায় এই বোমাটি অধিক শক্তিশালী। এর শক্তি ছিল ২০ কিলো টন। বহু যুগ ধরে এর রেস চলেছিল। পারমাণবিক বোমায় ধ্বংসের বিভিন্ন নিদর্শন নাগাসাকির বেশ কিছু অঞ্চলে ছড়ানো ছেটানো অবস্থায় আজও পাওয়া যায়।

এখনো কান পাতলে হিরোশিমা ও নাগাসাকিতে শোনা যায় ইতিহাসের কান্না। এই অকল্পনীয় বিপর্যয় অমানবিকতার চরম সাক্ষী হিসাবে স্মরণীয় হয়ে রয়েছে ইতিহাসে। এই ঘটনাকে স্মরণ করে প্রতিবছর বিশ্বজুড়ে পালিত হয় হিরোশিমা ও নাগাসাকি দিবস। নাগাসাকি দিবসের একটাই বার্তা, পৃথিবী থেকে সমস্ত পরমাণু বোম ধ্বংস করা হোক, নিশ্চিত হোক বারুদের গন্ধ মুক্ত সুন্দর পৃথিবী। এই দিনে পরমাণু অস্ত্র ধ্বংস করার আবেদন জানানো হয়, সেইসঙ্গে প্রচার করা হয় পরিবেশ সচেতনতার। এই দিন বৃক্ষরোপণ সহ একাধিক পরিবেশ বান্ধব কর্মসূচি পালন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..