× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

নরওয়েতে গ্রামীণ ব্যাংকের ১০০ মিলিয়ন ডলার পাচার : জয়

admin
হালনাগাদ: সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ   গ্রামীণ ব্যাংক এবং এর মূল হোতা ড. মুহাম্মদ ইউনূস নরওয়েতে ১০০ মিলিয়ন ডলার পাচার করেছে- এমন অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে সুচিন্তা ফাউন্ডেশনের আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সজীব ওয়াজেদ জয় বলেন, বিশ্বব্যাংকের উচ্চ পর্যায় থেকে জানানো হয়েছিল পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র করেছিলেন ইউনূস। পদ্মা সেতুর অর্থ বাতিলের পেছনে ইউনূস এবং হিলারি ভূমিকা রেখেছেন। ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দেয়া ও বিশ্বব্যাংককে কাজ না দেয়ায় পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল।

প্রধানমন্ত্রীপুত্র বলেন, ওয়ান ইলেভেনের সময় ড. মোহম্মদ ইউনূস সামরিক সরকারের সাথে হাত মিলিয়ে রাজনীতির মাঠে নেমেছিলেন। ১০০ মিলিয়ন ডলার খরচ করেও তিনি ক্ষমতায় আসতে পারেনি। কারণ মানুষের ভালবাসা ছাড়া ক্ষমতায় আসা যায় না।

তিনি বলেন, ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দেয়ায় যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে আমাকে হুমকি দেয়া হয়েছিল। ট্যাক্স অডিটের ভয় দেখানো হয়েছিল কিন্তু সততার কারণে আমি তাদের হুমকিতে ভয় পাইনি।

প্রধানমন্ত্রীপুত্র আরো বলেন, সত্য মিথ্যা যাচাইয়ের জন্য বিদেশিদের সার্টিফিকেটের প্রয়োজন নেই। সব ষড়যন্ত্র মিথ্যা প্রমাণ করে পদ্মা সেতু আজ দৃশ্যমান।

তিনি বলেন, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো থেমে নেই।তা মোকাবেলা করেই আমাদের এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে অধ্যাপক আনিসুজ্জামান তার বক্তব্যে বলেন, পদ্মা সেতু জাতীয় আত্মমর্যাদার প্রতীক হয়ে থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..