× Banner
সর্বশেষ
দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র শার্শার বাগআঁচড়া এলাকায় র‍্যাবের অভিযানে ৩০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের ২৬ কিলোমিটার সড়কে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন ঝিনাইদহে ভ্যানের ধাক্কায় পথচারী নিহত বিয়ের স্বীকৃতির দাবীতে প্রেমিকার বাড়ীতে প্রেমিকের অনশন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সাথে UNOPS-এর প্রতিনিধি দলের সাক্ষাৎ

ডেস্ক

নভেম্বরের শেষ দিক থেকেই আসি আসি করছে শীত

Kishori
হালনাগাদ: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
বড় ধরনের শৈত্যপ্রবাহ

নভেম্বরের শেষ দিক থেকেই আসি আসি করছে শীত। সেই অর্থে জেঁকে না বসলেও ধীরে ধীরে নিম্নমুখী তাপমাত্রা। বিশেষ করে উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন স্থানে রাত থেকে ভোর পর্যন্ত স্থায়ী হচ্ছে কুয়াশা। এর মধ্যে সবচেয়ে বেশি শীত অনুভূত হচ্ছে উত্তরাঞ্চলে, বিশেষ করে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। টানা ৮ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে দেশের সর্বোত্তরে।

 (৪ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দিনের বেলা আবহাওয়া গরম থাকলেও সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে ঠান্ডা।

এর আগে, মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। সোমবার (২ ডিসেম্বর) রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এছাড়া শনিবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় ১০ দশমিক ৩ ডিগ্রি ও রোববার (১ ডিসেম্বর) সকাল ৯টায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়া অফিস।তবে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ২৭ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রির মধ্যে।


এ ক্যটাগরির আরো খবর..