× Banner

বিশেষ প্রতিনিধি

বাগেরহাট ১ ও ৪ আসনে জামায়াতের কাছে নব্য বিএনপি প্রার্থীর পরাজয়

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
নব্য বিএনপি প্রার্থীর পরাজয়

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষে বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসনের দুইটিতে  আওয়ামী লীগ থেকে যোগ দিয়েই প্রার্থীতা পেয়েও জামায়াতের কাছে হেরে গেলেন বাগেরহাট-১ (ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী) আসনের কপিল কৃষ্ণ মন্ডল ও বাগেরহাট -৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনের সোমনাথ দে। প্রাপ্ত বেসরকারি ফলাফলে আর একটিতে বিএনপি আর তিনটিতেই জামায়াতে ইসলামীর জয়। নব্য বিএনপি প্রার্থীর পরাজয়

বাগেরহাট-১ (ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী) আসনে নির্বাচিত হয়েছেন জামায়াতের প্রার্থী মো. মশিউর রহমান খান। তার প্রাপ্ত ভোট ১,১৬,৪১২। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কপিল কৃষ্ণ মণ্ডল পেয়েছেন ১,১২,৯৫৬ ভোট।

কে এই কপিল কৃষ্ণ মণ্ডল –

আওয়ামী লীগের আমলে শেখ হেলালের একান্ত সচিব/ সহ একান্ত সচিব পরিচয়ে কোটি কোটি টাকার মালিক এম এম ওবায়দুর রহমানের হাত ধরে কপিল মণ্ডলও কয়েক কোটি টাকার মালিক বনে গিয়েছে। তিনি বিশ্ব হিন্দু পরিষদের বাংলাদেশ শাখার সেক্রেটারি  পদ পেয়ে পুরো হিন্দুদের দায়িত্ব পেয়ে মনে করে দাপট বেড়ে যায়। বিশ্ব হিন্দু পরিষদের কার্যক্রম চালাতে সেই এম এম ওবায়দুর রহমানকে চেয়ারম্যান ও কপিল মন্ডল সাধারণ সম্পাদক হয়ে ভিএইচপি ফাউণ্ডেশন গঠন করেন। 

বিশ্ব হিন্দু পরিষদে এম এম ওবায়দুর রহমানকে সভাপতি বানিয়ে পুরো হিন্দুদের সাথে প্রতারণা করেছেন কপিল মন্ডল। যে কারণে বাংলাদেশের কার্যক্রম ও কপিল মন্ডলকে বহিস্কার করেছে বিশ্ব হিন্দু পরিষদ দিল্লী।

মোবাইলে বিদেশি নাগরিকদের সঙ্গে বেশ কিছু সন্দেহভাজন বৈঠকের ছবি ও কথোপকথন রাষ্ট্রদ্রোহিতার  অভিযোগে গ্রেফতার হয়েছিলেন বিশ্ব হিন্দু পরিষদের মহাসচিব ও অশ্বিনী সেবা আশ্রমের সভাপতি কপিল কৃষ্ণ মণ্ডল। 

২০ অক্টোবর ২০২৫ ইং সোমবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে একটি অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে সোমনাথ দে, কপিল কৃষ্ণ মন্ডল, সমেন সাহা প্রমুখ হিন্দু সম্প্রদায়ের প্রায় ৫০ জন হিন্দুদের নিয়ে বিএনপিতে যোগদান করেন।

বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে নির্বাচিত হয়েছেন জামায়াতের প্রার্থী শেখ মনজুরুল হক রাহাত। তার প্রাপ্ত ভোট ১,১৭,৭০৯। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন পেয়েছেন ৬৬,৩৯৯ ভোট।

বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ড. শেখ ফরিদুল ইসলাম। তার প্রাপ্ত ভোট ১,০৪০৯৩। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখ পেয়েছেন ৮৩,২০৬ ভোট।

বাগেরহাট- ৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনে নির্বাচিত হয়েছেন জামায়াতের প্রার্থী মো. আব্দুল আলীম। তার প্রাপ্ত ভোট ১,১৪,৯২৯। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সোমনাথ দে পেয়েছেন ৯৫,৫৯৫ ভোট। এদিকে জামায়াতের নেতৃত্বাধীন জোটের সমার্থকরা চূড়ান্ত ফলাফলের জন্য বাগেরহাট জেলা প্রশাসকেন্দ্র দপ্তরে অপেক্ষা করছেন এবং দেশের বিভিন্ন কেন্দ্রের ফলাফল আসার খবরে মাঝেমধ্যেই উল্লাস এবং খোদার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছেন।


এ ক্যটাগরির আরো খবর..