× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

ষ্টাফ রিপোর্টার

নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন

ACP
হালনাগাদ: শনিবার, ৭ মার্চ, ২০২৬
নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে  কর্মরত ইপিআই ভ্যাকসিন পোর্টাররা বিগত  ৮ মাস বকেয়া বেতন এবং ২০  মাসের বকেয়া পরিবহন ভাতা না পাওয়ায় তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এ ব্যাপারে তারা সরকারের উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে নবীগঞ্জ  উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার নিকট লিখিত আবেদন করেছেন।
আবেদন সুত্রে জানা যায়,হবিগঞ্জ  জেলার বিভিন্ন উপজেলার কর্মরত পোর্টাররা দীর্ঘদিন ধরে জাতীয় টিকাদান কর্মসূচি ইপিআই সফলভাবে বাস্তবায়নে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
কিন্তু দুঃখের বিষয়, বিগত ২০২৪ সালের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, ২০২৫ সালের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এবং ২০২৬ সালের (জানুয়ারি, ফেব্রুয়ারি ২ মাসসহ মোট  ৮  মাসের বেতন এবং ২০২৪ সালের জুলাই হতে অদ্যাবধি পর্যন্ত  ২০  মাসের পরিবহন ভাতা এখন পর্যন্ত পরিশোধ করা হয়নি।
দীর্ঘ সময় বেতন ও পরিবহন ভাতা না পাওয়ায় তাদের পরিবার-পরিজনের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে । নিত্যপ্রয়োজনীয় খরচ, সন্তানের শিক্ষা ব্যয়, চিকিৎসা ব্যয় ইত্যাদি মেটাতে অত্যন্ত কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন তারা । দায়িত্ব পালনের সাথে সাথে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে বেতন ও পরিবহন ভাতা হতে বঞ্চিত হয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন  যা  তাদের মানসিক ও সামাজিকভাবে বিপর্যস্ত করে তুলছে চরমভাবে ।
এমতাবস্থায়, ন্যায্য ও মানবিক দৃষ্টিকোণ থেকে  বিগত ৮  মাসের বকেয়া বেতন এবং ২০ মাসের বকেয়া  পরিবহন ভাতা দ্রুত পরিশোধের জন্য তারা সরকারের  সদয় হস্তক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ বলেন, বিগত ২০২৪ সালের জুলাই মাস থেকে পোর্টারদের ভাতা ও বেতন পরিশোধের ফান্ড না থাকায় সারাদেশের মতো নবীগঞ্জেও তাদের বেতনভাতা পরিশোধ করা সম্ভব হয়নি। আমরা প্রতি মাসেই প্রতিবেদনে তা উল্লেখ করে উর্ধতন কর্তৃপক্ষের কাছে পাটাই।  কিন্তু অদ্যবধি কোন আর্থিক সঙ্গতি পাইনি।


এ ক্যটাগরির আরো খবর..