× Banner
সর্বশেষ
সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে – স্পিকার স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী প্রকল্পসমূহের কাজ দ্রুত কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ আইসিটি মন্ত্রীর  সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

নবীগঞ্জের সৈয়দপুরে পুত্রের লাশ আনতে গিয়ে সড়ক দূর্ঘটনায় লাশ হলেন বাবা

Kishori
হালনাগাদ: শনিবার, ১০ আগস্ট, ২০১৯

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ প্রতিনিধিঃ ছেলের লাশ বিমান বন্দর থেকে আনতে গিয়ে মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় মৃত্যু হয় পিতা আলী আহমদ (৬০) নামে এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে  শুক্রবার বিকাল ৫ ঘটিকায় ঢাকা-সিলেট মহাসড়কের সঈদ পুর নামক স্থানে। নিহত আলী আহমদ তিনি হবিগঞ্জ জেলার  মাধবপুর উপজেলার জালুয়াবাজ গ্রামের বাসীন্দা।

প্রত্যেক্যদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মৃত আলী আহমদের ছেলে জজ মিয়া (২২) গত এক মাস পূর্বে সৌদিআরবে মারা গেলে শোকাবহ হৃদয়ে শুক্রবার ছেলের লাশ সিলেট ওসমানী বিমান বন্দর থেকে নিয়ে  বাড়ি ফেরার পথিমধ্যে  নবীগঞ্জ উপজেলার সঈদপুর নামক স্থানে পৌছামাত্র সিলেট গামী দ্রুতগ্রামী  পিকআপ (ঢাকা মেট্টো- ন:১৬-৪৯৩১) সাথে মাধবপুর অভিমুখী এ্যাম্বুল্যান্স (ঢাকা মেট্টো- ছ: ৭১-১১৪২) এর মুখোমুখি সংঘর্ষে ধূমড়ে মুছড়ে এম্বুল্যান্সটি খাদে পড়ে যায়। ফলে মহা সড়কের খাদের  পানিতে ডুবে পিতার মর্মান্তিক  মৃত্যু হয়।
এঘটনায় আশপাশ লোকজন এগিয়ে আসেন। অনেকেই যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিষয়টি আপলোড করেন। এতে চতুর দিকে ছড়িয়ে পড়ে বিষয়টি। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও ওসমানী নগর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ও দূর্ঘটনায় কবলিত গাড়ি দুটি শেরপুর হাইওয়ে থানা  হেফাজতে নিয়ে যান।
এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার ইনচার্জ অহিদুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে, তিনি দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে, কোন ময়না তদন্ত ছাড়াই লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তিনি আরো বলেন, সড়ক দূর্ঘটনা আইনে মামলা দায়ের প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় হাইওয়ে থানায় কর্তব্যরত পুলিশ কর্মকর্তা।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


এ ক্যটাগরির আরো খবর..