× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মরা গরু বিক্রির অভিযোগে ১০ মণ মাংস পুঁতে ফেলা হলো ঈদুল ফিতরে টানা ছুটি ঘোষণা সরকারি চাকরিজীবীদের ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী

নবীগঞ্জ প্রতিনিধি

নবীগঞ্জের শিক্ষা ও সামাজিক উন্নয়নে ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’- এর কার্যক্রম

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট

ব্রিটিশ শাসনামলের শ্রীহট্ট/সিলেট জেলার নবীগঞ্জ থানার ৩৯নম্বর সার্কেলের সরপঞ্চ ও খ্যাতিমান ব্যক্তিত্ব শ্রীমান সনাতন দাস (১৮৫৫–১৯৩৮) এবং তাঁর সহোদর সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সরপঞ্চ শ্রীমান দীননাথ দাস (১৮৬০–১৯৪৩) -এঁর জীবন ও কর্মকে স্মরণীয় করে রাখতে ২০২৪ সালের ১০ অক্টোবর ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’ গঠন করা হয়। এর কিছু কার্যক্রমের অংশ বিশেষ তুলে ধরা হলো:
সাধারণ জ্ঞান প্রতিযোগীতা আয়োজন (০১.১২.২০২৪ খ্রি.) : ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’-এর উদ্যোগে নবীগঞ্জ উপজেলার মুক্তাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এক সাধারণ জ্ঞান প্রতিযোগীতা মুক্তাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ট্রাস্টের সাধারণ সম্পাদক রত্নদীপ দাস রাজুর তত্ত্বাবধানে পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন- প্রধান শিক্ষক সুবিনয় দাশ, শিক্ষক আভা রাণী দাশ ও শিক্ষক রাশেদা বেগম। সাধারণ জ্ঞান প্রতিযোগীতায় মোট ৭১ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন।
সাধারণ জ্ঞান প্রতিযোগীতায় নির্বাচিত শিক্ষার্থীদের সংবর্ধনা (২০.১২.২০২৪ খ্রি.): ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’ আয়োজিত সাধারণ জ্ঞান প্রতিযোগীতায় নির্বাচিত শিক্ষার্থীদের সংবর্ধনা ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’-এ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৭নং করগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ। বিশিষ্ট সমাজসেবক রাসমোহন দাশের সভাপতিত্বে ও গ্রন্থাগার-এর পাঠক ফোরামের সভাপতি দেবাশীষ দাশ রতনের সঞ্চালনায় সভার শুরুতে ব্রিটিশ শাসনামলের নবীগঞ্জ থানার ৩৯ নং সার্কেলের সরপঞ্চ শ্রীমান সনাতন দাস ও ৩৯ নং সার্কেলের সরপঞ্চ শ্রীমান দীননাথ দাস-এঁর স্মরণে একমিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সাধারণ সম্পাদক রত্নদীপ দাস (রাজু)।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মুক্তাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিনয় দাশ, বীর মুক্তিযোদ্ধা ছায়ানন্দ দাশ, তরুন সমাজকর্মী ও পল্লী চিকিৎসক বিশ্বজিৎ দাশ নারায়ণ, পল্লী চিকিৎসক রিন্টু দাশ, প্রদীপ বিশ্বাস, প্রফুল্ল দাশ, কাজল দাশ, সজীব দাশ, প্রান্ত দাশ, জিৎ দাশ প্রমুখ। উল্লেখ যে, তৃতীয় শ্রেণি, চতুর্থ শ্রেণি ও পঞ্চম শ্রেণির ৭১ জন শিক্ষার্থীদের অংশ গ্রহনে সাধারণ জ্ঞান প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতি ক্লাস থেকে সর্বোচ্চ মার্ক পাওয়া ৫জন কে নির্বাচিত করে মোট ১৫জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও স্মারক সম্মাননা প্রদান করা হয়।
বেটমিন্টন টুর্নামেন্ট আয়োজন (০১.০১.২০২৫ খ্রি.): ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’ এর উদ্যোগে ১২ টিমের নকআউট বেটমিন্টন টুর্নামেন্ট আয়োজিত হয়। ১ জানুয়ারি রাতে অনুষ্ঠিত এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ট্রাস্টের সাধারণ সম্পাদক রত্নদীপ দাস (রাজু)। অনুষ্ঠানের শুরুতে ব্রিটিশ শাসনামলের নবীগঞ্জ থানার ৩৯ নং সার্কেলের সরপঞ্চ শ্রীমান সনাতন দাস ও ৩৯ নং সার্কেলের সরপঞ্চ শ্রীমান দীননাথ দাস-এঁর স্মরণে একমিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়। টুর্নামেন্টে অংশগ্রহণ করে- টাইগার, কাশফুল, বলফুল, রয়েল, লায়ন, সিঙ্গার, মুক্তাহার, স্টার, লিজেন্ড, জোকার, হাঙ্গর, চন্দ্রদীপ নামক ১২ টিমের খেলোয়াড় বৃন্দ।
বেটমিন্টন টুর্নামেন্টে বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান (০৬.০১.২০২৫ খ্রি.): ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’ এর উদ্যোগে ১২ টিমের নকআউট বেটমিন্টন টুর্নামেন্টে বিজয়ী দলের মধ্যে পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৭নং করগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ। বিশিষ্ট মুরুব্বি কবীন্দ্র চন্দ্র দাশের সভাপতিত্বে সভার শুরুতে ব্রিটিশ শাসনামলের নবীগঞ্জ থানার ৩৯ নং সার্কেলের সরপঞ্চ শ্রীমান সনাতন দাস ও ৩৯ নং সার্কেলের সরপঞ্চ শ্রীমান দীননাথ দাস-এঁর স্মরণে একমিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সাধারণ সম্পাদক রত্নদীপ দাস (রাজু)। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পল্লী চিকিৎসক রিন্টু দাশ, ক্ষেত্র মোহন দাশ, গোপেন্দ্র চন্দ্র দাশ, কৃপেশ দাশ, নান্টু দাশ, সত্যেন্দ্র দাশ, হিতেন দাশ, পার্থ সারথী দাশ প্রমুখ।
উল্লেখ যে, টুর্নামেন্টে ১ম স্থান অধিকার করে ‘লিজেন্ট’ টিম, ২য় স্থান অধিকার করে ‘টাইগার’ টিম ও ৩য় স্থান অধিকার করে ‘সিঙ্গার’ টিম। প্রধান অতিথি অনুষ্ঠান শেষ বিজয়ী টিমের খেলোয়াড়দের হাতে টপি তুলে দেন।


এ ক্যটাগরির আরো খবর..