× Banner
সর্বশেষ
ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার 

ষ্টাফ রিপোর্টার

নবীগঞ্জের আদিত্যপুরের শ্যামল চক্রবর্তী আয়োজনে ষোল প্রহব্যাপী সংকীর্তনে ব্যাপক ভক্ত সমাগম 

Kishori
হালনাগাদ: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
চক্রবর্তী আয়োজনে ষোল প্রহব্যাপী সংকীর্তনে ব্যাপক ভক্ত সমাগম 

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ ৮ নং সদর ইউনিয়নের সভাপতি শ্রী শ্যামল চক্রবর্তীর স্বর্গীয় পিতৃদেব চিত্ত রঞ্জন চক্রবর্তী, মাতা পুস্প রানী চক্রবর্ত্তী ও ভ্রাতা রিংকু চক্রবর্তীর আত্মার শান্তি কামনায়  আদিত্যপুর নিজ বাড়ীতে  ষোল প্রহরব্যাপী তারকব্রহ্ম নামযজ্ঞ ও লীলা   সংকীর্তন অনুষ্ঠান ১৪ ডিসেম্বর রবিবার দুপুরে দধিভান্ড ভঞ্জনের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে ।

অনুষ্ঠানমালার মধ্যে ছিল,শ্রীমদ্ভাগবত গীতাপাঠ,অধিবাসকৃত্য,হরিনাম লীলা সংকীর্তন। ৪ দিনব্যাপী অনুষ্ঠানমালায় গীতাপাঠ করেন, বাজিতপুর কিশোরগঞ্জের শ্রী মিহির চক্রবর্তী, অধিবাস পরিবেশন করেন, ভুজবল মৌলভীবাজারের শ্রী অজয় কান্তি গোস্বামী।

এতে কীর্তন পরিবশন করেন,শ্রী শ্রী ভোলানাথ চরন আশ্রিত সম্প্রদায় নওগার কুমারী সুর্বনা মন্ডল,শ্রী শ্রী ব্রজরাখাল সম্প্রদায় বগুড়ার শ্রী গোবিন্দ চন্দ্র মোহন্ত,শ্রী শ্রী অমৃতের সন্ধানে জীব সম্প্রদায় সিলেটের শ্রী মিন্টু চক্রবর্তী,শ্রী শ্রী সত্য নারায়ন সম্প্রদায় মৌলভীবাজারের শ্রী সুমন ভট্টাচার্য্য,শ্রী শ্রী কানাই লাল সম্প্রদায় নবীগঞ্জপর শ্রী রজত কান্তি গোস্বামী।

লক্ষী রাবী চক্রবর্তী,শ্যামল চক্রবর্তী,সংকু চক্রবর্তী,পিংকু।চক্রবর্তীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখা সভাপতি শ্রী নারায়ন রায়,সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,রামকৃষ্ণ সংঘের সাধারণ সম্পাদক উৎপল চৌধুরী পান্না,অর্থ সম্পাদক প্রমথ চক্রবর্তী বেনু,সাংবাদিক সুবিনয় রায় বাপ্পি,মিন্টু চক্রবর্তী, প্রভাষক শ্রী জন্টু রায়,সহকারী প্রকৌশলী সুব্রত কুমার দাশ,বাউসা ইউনিয়নের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দাস, সম্পাদক প্রদীপ রায়সহ বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ ও প্রচুর ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..