× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

স্টাফ রিপোর্টার

নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ

ACP
হালনাগাদ: বুধবার, ১১ মার্চ, ২০২৬
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ

নবীগঞ্জ উপজেলার ১৩ নং পানিউমদা ইউনিয়নে সরকারি একটি সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। নথিপত্র ও সাইনবোর্ডে বড়গাঁও গ্রামের নামে রাস্তা উন্নয়নের কথা উল্লেখ থাকলেও বাস্তবে সেই রাস্তা নির্মাণ করা হয়েছে পাশের বড়চর গ্রামে। প্রায় ৭১ লাখ ৬২ হাজার টাকার এই প্রকল্পে বড়গাঁও গ্রামের নাম ব্যবহার করে অন্য এলাকায় কাজ সম্পন্ন করায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, পানিউমদা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বড়গাঁও গ্রামের দক্ষিণ পাড়ার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি পাকা রাস্তা নির্মাণের। সেই অনুযায়ী ‘বড়গাঁও দক্ষিণ টিলা-ইমাম চা বাগান’ সড়ক উন্নয়ন নামে ১ কিলোমিটার দীর্ঘ একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
প্রকল্পের সাইনবোর্ড ও নথিপত্র অনুযায়ী, প্রায় ৭১.৬২ লাখ টাকা ব্যয়ে রাস্তার কাজটি বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। প্রকল্পটির অর্থায়ন করেছে Islamic Development Bank এবং বাংলাদেশ সরকার।
তবে সরেজমিনে দেখা যায়, বড়গাঁও গ্রামে ওই প্রকল্পের কোনো কাজই হয়নি। বরং বড়গাঁও গ্রামের নাম ব্যবহার করে পাশের বড়চর গ্রামের একটি রাস্তায় কাজ সম্পন্ন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, সরকারি নথিতে বড়গাঁও গ্রামের কাজ সম্পন্ন দেখিয়ে প্রকৃতপক্ষে অন্য এলাকায় কাজ করা হয়েছে, যা স্পষ্ট জালিয়াতি ও সরকারি অর্থ আত্মসাতের শামিল। তাদের অভিযোগ, এ ঘটনার সঙ্গে বিগত সময়ের কয়েকজন প্রভাবশালী জনপ্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতার যোগসাজশ রয়েছে।
বড়গাঁও গ্রামের একাধিক বাসিন্দা বলেন, “আমাদের গ্রামের নামে বরাদ্দ হওয়া বাজেট অন্য এলাকায় ব্যয় করা হয়েছে। কাগজে-কলমে কাজ শেষ দেখানো মানে আমাদের গ্রামের মানুষকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা।”
এ ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা ড. রেজা কিবরিয়া, হবিগঞ্জ-১ সংসদীয় আসন-এর সংসদ সদস্য এবং উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
গ্রামবাসীর দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে অনিয়মের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বড়গাঁও গ্রামে নতুন করে রাস্তার কাজ শুরু করা হোক


এ ক্যটাগরির আরো খবর..