নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাউসা ইউনিয়নের বাউসা গ্রামে হিন্দু বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ঘটনায় বাউসা গ্রামের অমুল্য আচার্য্যর পুত্র নিখিল আচার্য্যসহ ৩ জন আহত হয়েছে। এ ব্যাপারে নিখিল আচার্য্য বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, গত সোমবার উপজেলার বাউসা গ্রামের নিখিল আচার্য্যর বাড়ীর সীমানায় ঘর নির্মানকে কেন্দ্র করে কথাকাটাকাটির এক পর্যায়ে একই গ্রামের মৃত মেরাব উল্লার পুত্র
মবত উল্লা (৫০) এর নেতৃত্বে মকবুল মিয়ার পুত্র মোঃ রাজু মিয়া (২৫), মৃত মেরাব উল্লার পুত্র বরকত উল্লাহ (৪০), মকবুল মিয়ার স্ত্রী আম্বিয়া বেগম গংরা পূর্ব বিরোধের জের ধরে এই হামলা ও ভাংচুর চালায়। এতে নিখিল আচার্য্য (৩০) সহ ৩ জন আহত হয়। ঘটনাটি বাউসা গ্রামের লোকজন সালিশে সমাধান করার চেষ্টা করলে এর কোনো সুরাহা না পেয়ে আহত সংখালঘু নিখিল আচার্য্য (৩১) গত ৬ এপ্রিল মঙ্গলবার রাতে হামলা ও ভাংচুরের ঘটনায় বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
এ ব্যপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডালিম আহমেদ বলেন,অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে জানান।