× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

নবীগঞ্জে লন্ডন প্রবাসীর কোটি টাকার সম্পত্তি জবর দখল করেছেন বিএনপি নেতার ভাই গৌছ মিয়া

admin
হালনাগাদ: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭

নবীগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধিঃ  নবীগঞ্জে লন্ডন প্রবাসীর কোটি টাকার সম্পত্তি জোর পুর্বক দখলে নিয়েছেন উপজেলার পারকুল গ্রামের প্রভাবশালী বিএনপি নেতা কাউছার মিয়ার ভাই গৌছ মিয়া। নিরুপায় হয়ে লন্ডন প্রবাসী নানু মিয়া ও তার স্ত্রী আঙ্গুরা বেগম সিলেট বিভাগের ডিআইজি প্রবাসী কল্যাণ সেল, সিলেট বরাবরে আবেদন করেছেন।

সুত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের রাধাপুর গ্রামের লন্ডন প্রবাসী নানু মিয়া ও তার স্ত্রী আঙ্গুরা বেগম ১৯৯৬ ইং সনে শেরপুর আবাসিক এলাকায় ভুমি ক্রয় করে তিন তলা বিশিষ্ট একটি বাড়ি নির্মাণ করেন। উক্ত বাড়িটি আজলপুর গ্রামের হিরণ মিয়ার ছেলে মোঃ আনর মিয় ২০০০ সাল পর্যন্ত দেখাশুনা করেন। পরবর্তীতে আঙ্গুরা বেগমের ভগ্নিপতি শাহজাহান সিরাজ’কে দেখাশুনার দায়িত্ব দেয়া হয়।

২০০৮ সালের মাঝামাঝি লন্ডন প্রবাসীদের আত্মীয়তার সুবাধে উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল গ্রামের মৃত রজব উল্লার ছেলে ও বিএনপি নেতা কাউছার মিয়ার ভাই প্রভাবশালী গৌছ মিয়াকে পাওয়ার অব এটনিমুলে বাড়িটি দেখাশুনার জন্য কেয়ারটেকার নিয়োগ দেয়া হয়। এক পর্যায়ে প্রভাবশালী গৌছ মিয়ার সাথে লন্ডন প্রবাসী দম্পতি মৌখিক চুক্তি তিন তলার বাড়ির দু’ তলায় গৌছ মিয়া নিজে ব্যবহার করবেন এবং নীচ তলা হিসেবে ব্যবহার করে প্রতি মাসে ২০ হাজার টাকা ভাড়া দিবেন। দু / এক মাস ভাড়া দেয়ার পর সুচতুর গৌছ মিয়া এক সময় ভাড়া দেয়া বন্ধ করে দেন। লন্ডন প্রবাসী নানু মিয়া ও আঙ্গুরা বেগম সময় মতো ভাড়ার তাগিদ দিলে নানা কৌশলে দেই দিচ্ছি বলে সময় কর্তন করে। এক পর্যায়ে ভাড়া পরিশোধ করে ঘর ছাড়ার নির্দেশ দেন লন্ডন প্রবাসী দম্পতি। তাতেও কর্ণপাত করে নি প্রভাবশালী গৌছ মিয়া। ফলে লন্ডন প্রবাসী আঙ্গুরা বেগমের ভগ্নিপতি শাহজাহান সিরাজ এলাকার গণ্যমান্য মুরুব্বীয়ানদের সহযোগিতায় ভাড়া পরিশোধ না করেই বাড়ি ছাড়েন। পরে লন্ডন প্রবাসী দম্পতি রাধাপুর গ্রামের তাদের আত্মীয় মৃত মদরিছ মিয়ার ছেলে আতর আলীকে বাড়ির কেয়ারটেকার হিসেবে নিয়োগ দেন এবং গৌছ মিয়া দেয়া ক্ষমতাপত্র বাতিল করেন।

২০১৭ইং সালে আতর আলী দায়িত্বপ্রাপ্ত হয়ে বিধ্বস্ত ঘরের মেরামত সম্পন্ন করে ভাড়া দেয়ার প্রস্তুতি কালে প্রভাবশালী গৌছ মিয়া লন্ডন প্রবাসীদের কোটি টাকার বাড়ি লাটিয়াল বাহিনী নিয়ে জবর দখল করেন। ঘটনার প্রেক্ষিতি লন্ডন প্রবাসী নানু মিয়া, আঙ্গুরা বেগম এবং তাদের কেয়ারটেকারসহ আত্মীয় স্বজনরা সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরেও কোন সুবিচার না পেয়ে মৌলভী বাজার সদর থানায় মামলা নং-২১৯/১৭ইং দায়ের করেন। উক্ত মামলায় জামিনে এসে গৌছ মিয়া, তার শশুড় নসীর আলী, শ্যালক নওয়াব আলী ও জুলফিকার আলী গংরা ক্ষিপ্ত হয়ে লন্ডন প্রবাসী আঙ্গুরা বেগমের অপর আরেকটি টিন সেটের বাড়ি জবর দখল করেন।

এছাড়াও উক্ত লন্ডন প্রবাসীদের ৮/১০ কেদার জমি বন্ধক দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। গৌছ মিয়া ওই এলাক্য়া প্রভাবশালী হওয়ার সুবাধে কেউ প্রতিবাদ করতেও সাহস পায়না। নিরুপায় হয়ে লন্ডন প্রবাসী নানু মিয়া এবং আঙ্গুরা বেগম সিলেট বিভাগের ডিআইজি প্রবাসী কল্যাণ সেল, সিলেট বরাবরে আবেদন করেছেন। তারা তাদের কোটি টাকা সম্পত্তি প্রভাবশালী গৌছ মিয়ার কবল থেকে উদ্ধারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..