× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

নবীগঞ্জে পৌর সভার উদ্যোগে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী মানব বন্ধন অনুষ্টিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ  নবীগঞ্জ পৌরসভা আয়োজনে দেশব্যাপী জঙ্গীবাদ, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে গণ সচেতনতা বৃদ্ধি এবং তা প্রতিরোধে বিশাল মানব বন্ধন অনুষ্টিত হয়েছে।

গতকাল সোমবার সকালে শহরের নতুন বাজার আব্দুল মতিন চৌধুরী স্কোয়ারে মানব বন্ধন অনুষ্টিত হয়। পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত মানব বন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, পুলিশ ও শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল মেয়র ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম, ওসি (তদন্ত) কামরুল হাসান,   নিখিল আর্চায্য, কাউন্সিলর জায়েদ চৌধুরী, শিক্ষক আলী আমজাদ মিলন, ছাত্রদল নেতা আবুল কালাম মিঠু, ওয়াহিদুজ্জামান জুয়েল প্রমূখ। মানব বন্ধনে অংশ গ্রহন করেন কাউন্সিলর বাবুল চন্দ্র দাশ, কাউন্সিলর আব্দুস ছালাম, কাউন্সিলর মোঃ আলা উদ্দিন, কাউন্সিলর সুন্দর আলী, কাউন্সিলর কবির মিয়া, কাউন্সিলর প্রানেশ চন্দ্র দেব, সংরক্ষিত কাউন্সিলর ফারজানা আক্তার পারুল, রোকেয়া বেগম, সৈয়দা নাসিমা আক্তার, হিসাব রক্ষক কর্মকর্তা শেখ মোঃ জালাল উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, শিক্ষিকা শাহিনুর আক্তার চৌধুরী পান্না, শিক্ষিকা শিরীন ফাতেমা, মাওঃ আব্দুর রকিব হক্কানী। অনুষ্টিত মানব বন্ধনে পরিচালনা করেন সহকারী কর আদায়কারী পৃথ্বিশ চক্রবর্ত্তী। মানব বন্ধনে বক্তাগণ জঙ্গি ও সন্ত্রাসবাদ দমন ও প্রতিরোধে সোচ্চার থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..