× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি

নবীগঞ্জে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত 

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
nobigonj

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়ের আয়োজনে  নবীগঞ্জে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
নবীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার -এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মো: শাকিব হোসাইন, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য প,প কর্মকর্তা আব্দুস সামাদ,নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন,উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদ উল্লা, ওসি অপারেশন আব্দুল কাইয়ুম, সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী প্রমূখ।
সভায় উপজেলায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সমন্বয় কমিটির মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক বক্তব্য আলোচনা করা হয়।
আলোচনা সভা শেষে ৬ জন ব্যবসায়ীদের মধ্যে নিরাপদ খাদ্য বিষয়ক পারিবারিক নির্দেশিকা বই তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার।


এ ক্যটাগরির আরো খবর..