উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জে পল্লী বিদ্যুতের ভেলকীবাজী,ঘন ঘন লোডশেডিং অব্যবস্থাপনা ও স্বোচ্ছাচারিতার কারনে সাধারন মানুষের মধ্যে পল্লী বিদ্যুতের কর্তৃপক্ষের প্রতি তীব্র অসন্তোষ বিরাজ করছে। চলতি সময়ে দিনরাত মিলে শতাধিক বার লোডশেডিংয়ের কারনে পবিত্র রমজান মাসের ইফতার ও তারাবিহ নামাজের ব্যাঘাতসহ মানুষের সাধারন কর্মকান্ডে মারাত্মক ব্যাঘাত ঘটছে। তাই যেকোন সময় সাধারন গ্রাহকরা ফুসে উঠে বিদ্যুতের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলবেন বলে জানিয়েছেন গ্রাহকরা।
জানাযায়,হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির নবীগঞ্জ জোনাল অফিসের অধীনে নবীগঞ্জ উপজেলা ৩ শত ৫৮ টি গ্রামে প্রতিদিনই পল্লীবিদ্যুতের ভেলকীবাজী ও ঘন ঘন লোডশেডিংয়ের ঘটনা ঘটছে। এতে করে একদিকে চলতি সময়ে রমজান মাসের ইফতার ও তারাবিহ নামাজের বিরাট ক্ষতি হচ্ছে অন্যদিকে ব্যবসায়ীসহ অন্যান্য শ্রেনীপেশার মানুষ পড়েছেন মারাত্মক বিপাকে।
একদিন দুদিন নয় পল্লীবিদ্যুতে ভেলকীবাজী,অনিয়ম ও সেচ্ছাচারিতা এখন নবীগঞ্জের মানুষের নিয়মিত সমস্যায় পরিনত হয়েছে। এছাড়া দীর্ঘ প্রায় ৬ মাস যাবত সপ্তাহে শুক্র ও শনিবার লাইনে নতুন কাজ ও পুরাতন কাজ পরিবর্তনের অজুহাতে সকাল থেকে বিকাল পর্যন্ত নবীগঞ্জবাসীকে বিদ্যুত বিচ্ছিন্ন করে রাখা হচ্ছে। সুস্পষ্ট কোন কারন ছাড়াই প্রতিদিন বিদ্যুতে এমন ভেলকীবাজী লুকোচুরি খেলায় জনমনে বাড়ছে মারাত্মক ক্ষোভ। এ জন্য কর্তৃপক্ষে উদাসীনতা,দায়িত্বহীনতা ও মান্দাতা আমলের বিদ্যুত বিতরন ব্যবস্থাকেই দায়ী করেছেন ভুক্তভোগীরা।
খোজ নিয়ে জানাযায় এটা লোড শেডিং নয় বিদ্যুত বিভ্রাট। সাধারনত বৃষ্টি বাদল বা ঝড় তুফানের দিনে এমন বিভ্রাট দেখা দেয়। কিন্তু বৃষ্টির দিন ছাড়াও এমন পরিবেশে বিদ্যুত বিভ্রাটের বিষয়টি একবারেই নতুন। আর নবীগঞ্জে বিদ্যুত বিভ্রাটের ঘটনা এখন নিত্য দিনে ঘটনা। কোন কোন সময় এক মিনিটের ব্যবধানে দুইবার ঘটে এমন ঘটনা।
অনেক ব্যবসায়ীদের বিদ্যুত দ্বারা চালিত অনেক মেশিন ভয়ে বন্ধ করে রাখেন এবং লোড শেডিংয়ের কারনে নষ্ট হওয়ার আশংকা দেখা দিয়েছে। এছাড়া হার্টের সমস্যার রোগী ও অন্যান্য রোগীরা বিদ্যুত না থাকায় মরনাপন্ন অবস্থায় জর্জরিত হয়ে পড়েছেন। যেকান সময় কোন দূর্ঘটনা ও ঘটার আশংকা করেছেন ভূক্তভোগীরা।
ভুক্তভোগী এবং ব্যসায়ীদেরও অভিযোগ লোডশেডিং না থাকার পরও এমন বিদ্যুত বিভ্রাটের ঘটনা কর্তৃপক্ষের চরম দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ। তাই ভুক্তভোগী জনসাধারন যেকোন সময় আবারও এমন বিদ্যুতবিভ্রাট ্ওবং লোডশেডিংয়ের কারনে পল্লীবিদ্যুত সমিতির বিরুদ্ধে কঠোর আন্দোলনের ডাক দিবেন বলে জানিয়েছেন।