× Banner
সর্বশেষ
পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ সাপাহারে বারি মিষ্টিআলু-১৭ জাতের ফলাফল প্রদর্শনী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ)

নবীগঞ্জে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ উদ্ধার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
নবীগঞ্জে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ উদ্ধার

নবীগঞ্জে জাম গাছ সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ছোটন মিয়া (৩৫) নামে এক যুবক। সে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের ফাদুল্লা( জামারগাঁও) গ্রামের মৃত বাদশা মিয়ার পুত্র। পুলিশ লাশ উদ্ধার করেছে।

নিহতের পারিবারিক ও পুলিশ সূত্রে জানাযায় ৬ এপ্রিল বুধবার রাত সাড়ে ৯টার সময় ছোটন মিয়া বাড়ি থেকে বের হয়। রাতে আর বাড়ি ফিরেনি। ৭ এপ্রিল বৃহস্পতিবার সকালে একই ইউনিয়নের রাধাপুর গ্রামের তার বসত বাড়ীর উত্তর পাশে দবির মিয়ার পুকুর পাড়ে জাম গাছের ডালের সাথে মাছ ধরার জালের অংশ বিশেষ দিয়া গলায় ফাঁস লাগানো অবস্থায় লোকজন দেখতে পান।

খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই আবু বাককর খাঁন ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে করে ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডালিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..