× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ( হবিগঞ্জ)থেকে

নবীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু”পক্ষের সংঘর্ষে

Kishori
হালনাগাদ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু"পক্ষের সংঘর্ষে

নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২২ ডিসেম্বর  সোমবার বিকালে দু’পক্ষের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা সংঘটিত হয়েছে।
প্রায় ঘণ্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ১০জন কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মান্দারকান্দি গ্রামের ইদ্রিছ মিয়া ও শামু ভট্টাচার্যের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিলো। এ অবস্থায় বিকেল বেলায় স্থানীয় বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইদ্রিছ মিয়া ও শামু ভট্টাচার্যের মধ্যে বাকবিতণ্ডা হয়।
এ ঘটনায় খবর পেয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে পড়ে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোনায়েম মিয়া জানান, ঘটনার খবর পেয়ে সাথে সাথেই আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।


এ ক্যটাগরির আরো খবর..