× Banner
সর্বশেষ
বিশ্ব জনসংখ্যা দিবসের চেতনা ধারণ ও বাস্তবায়নে সক্রিয় অংশীদার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের বিপুল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর হলেই নিশ্চিত হবে সমৃদ্ধ আগামীর স্বপ্ন -রাষ্ট্রপতি আজ বিশ্ব জনসংখ্যা দিবস সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ১৬ জেলায় ঝড়ের সতর্কতা, ঘণ্টায় ৬০ কিমি বেগে দমকা হাওয়ার আশঙ্কা আজ শনিবার (১১ জুলাই) সকালেই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জলবায়ু সহনশীলতা ও উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধির ওপর গুরুত্বারোপ বাংলাদেশের ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা: দর্জি গ্রেপ্তার, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী

নিউজ ডেস্ক

নবীগঞ্জ শায়েস্তাগঞ্জ টু  ঢাকা  বিআরটিসি এসি বাসের উদ্বোধন করলেন এমপি মিলাদ গাজী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
শায়েস্তাগঞ্জ টু  ঢাকা  বিআরটিসি এসি বাসের উদ্বোধন

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ,হবিগঞ্জ থেকেঃ নবীগঞ্জ শায়েস্তাগঞ্জ টু মহাখালী ঢাকা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের বিআরটিসি এসি ও নন এসি সার্ভিসের বাস ২৪ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১ টায় নবীগঞ্জ মায়া ট্রাভেলস সামনে উদ্বোধন করেন নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।
এ সময় তিনি বলেন,‘বাস ভালো। তাই সেবার মানও ভালো করতে হবে। তাহলে যাত্রীর এ বাসে স্বাচ্ছন্দে  বেশি চলাচল করবে। যাত্রীদের চাহিদা থাকলে এ সড়কে  বাস  সার্ভিস আরো বাড়ানো  হবে।
উদ্বােধনকালে  উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন,সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল,সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, সাংগঠনিক সম্পাদক রিজভী আহমদ খালেদ,নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমদ,নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল,সাধারন সম্পাদক সেলিম তালুকদার,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম হােসেন,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালিক,উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল চৌধুরী,উপজেলা তাতীলীগের আহবায়ক ফারুক মিয়া,পৌর আওয়ামীলীগ নেতা এটি এম রুবেল,উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম অপু,যুবলীগ নেতা শংকর পাল,দীপন ধর, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান রাজু, উপজেলা ছাত্রলীগ নেতা সালমান চৌধুরী,মহিনুর রহমান ওহি,রাসেল শরীফসহ বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
আনুষ্ঠানিকভাবে এ রুটে–৮টায় এর প্রথম যাত্রা শুরু করবে নবীগঞ্জ থেকে মহাখালী প্রতিদিন ৫ টি বাস এবং মহাখালী ঢাকা থেকে নবীগঞ্জ আসবে ৫ টি বাস । চট্টগ্রামের আমিরাবাদ বাসটির রাত দেড়টায়  নবীগঞ্জ- টু -ঢাকা ভ্রমণপিপাসুদের আসা-যাওয়া অনেক বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে নবীগঞ্জ থেকে ঢাকা ভ্রমণ অনেক সহজ, সাশ্রয়ী ও আরামদায়ক হবে।
নবিগঞ্জ কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার জানান,এ সার্ভিসে জনপ্রতি যাওয়া-আসা একবারের ভাড়া নির্ধারণ করা হয়েছে  এসি ৫শ’ টাকা ননএসি ৪’শ টাকা। নবীগঞ্জ থেকে  ঢাকা যেতে ও সেখান থেকে নবীগঞ্জ আসতে প্রায় ৫ ঘন্টা সময় লাগবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..