× Banner
সর্বশেষ
বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি গঠন হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ

নবীগঞ্জ ব্যাপক আনন্দ উল্লাসে বিজয়াদশমীতে উপজেলার ৮৮টি পূজা মন্ডপের দূর্গামুর্তি বিসর্জন

admin
হালনাগাদ: বুধবার, ১২ অক্টোবর, ২০১৬

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ)থেকেঃ   নবীগঞ্জ  উপজেলার ১৩ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় মোট ৮৮ টি পূজা মন্ডপে হিন্দু সম্প্রদায়ের ৫ দিনব্যাপী সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গাপুজা গত মঙ্গলবার রাতে  বিজয়াদশমীতে মুর্তি বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

এ পুজাকে কেন্দ্র করে হিন্দু ধর্মাবলম্বী সকল পুজারী ও ভক্তবৃন্দের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ উদ্দীপনা বিরাজ করছিল যা দশমীতে মুর্তি বিসর্জনের মধ্য দিয়ে শেস হলো।  মঙ্গলবার বিকাল থেকেই বিভিনন্ মন্ডপের মুর্তি ট্রাকযোগে পজেশন সহকারে শহর  প্রদক্ষিন করে করগাও ইউনিয়নের তাজপুর সংলগ্ন পিংলি নদীতে বিসর্জন করা হয়। তবে অনেকেই পাশ্ববর্তী পুকুরঘাটে ও মুর্তি বিসর্জন করেন।

 এ বছর  উপজেলার ৮৮টি পূজা মন্ডপে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় থেকে বরাদ্ধ দেওয়া হয়েছে ৪ শত মেট্রিক টন চাল। গত শুক্রবার থেকে দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হয়ে সনাতন ধর্মাবলম্বীদের ৫ দিনব্যাপী সর্ববৃহৎ এ মহোৎসব শেষ হয় গত মঙ্গলবার।  প্রতি বছরের  মতো এ বছরও শান্তিপূর্নভাবে পূজা উদযাপন হওয়ায়  সন্তোষ প্রকাশ করেছেন পূজা উদযাপন কমিটির সকল নেতৃবৃন্দ।   তবে নবীগঞ্জ পৌর এলাকার ৭টি পূজা মন্ডপ কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়া,লোকনাথ মন্দির,শিবপাশা সন্যাস সংঘ,তিমির পূজা কমিটি,গয়াহরি প্রগতি সংঘ,দেবদূত সংঘ,সুবলবেদের বাড়ী পূজা মন্ডপে পূজারী ও ভক্তবৃন্দের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি নিখিল আচার্য্য বলেন,  এ বছরের শারদীয় দুর্গাপুজা সুন্দর ও সুষ্টভাবে সম্পাদনের জন্য পুলিশ প্রশাসনসহ সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই।

নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল বলেন, নবীগঞ্জ উপজেলার ৮৮ টি পূজা মন্ডপে  ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গাপুজা সাড়ম্বরে পালন করতে পারায় সরকার ও    পুলিশপ্রশাসন ব্যবস্থা ও জোরদারের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। দুর্গাপুজা সুন্দর ও সুষ্টভাবে সম্পাদনের জন্য প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকল শ্রেনীপেশার মানুষকে ধন্যবাদ জানাই।

উল্লেখ্য  শুক্রবার থেকে নবীগঞ্জের সকল পুজা মন্ডগুলোতে  ষষ্ঠী পুজার মধ্য দিয়ে ৫ দিন ব্যাপী শারদীয় দূর্গাপুজা শুরু হয়ে শেষ হয় মঙ্গলবার। এ বছর দেবী ধরাধামে ঘোটকে আসেন আবার পূজা শেষে ঘোটকে গমন করেন।


এ ক্যটাগরির আরো খবর..