নবীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির সভা অনুষ্টিত

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবল এলাকার সংসদ সদস্য এম,এ মুনিম চৌধুরী বাবু। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, সরকারী কমিশনার( ভূমি) জীতেন্দ্র কুমার নাথ, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস,এম আতাউর রহমান,নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মোঃ ইয়াওর মিয়া, বাস মালিক সমিতির সাধারন সম্পাদক মাহবুবুল আলম সুমন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম.এ আহমদ আজাদ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, নবীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক,নবীগঞ্জ উপজেলা জাপার আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা আক্তার,উপজেলা প্রকৌশলী সৈয়দুর রহমান প্রমূখ।

সভায় কমিটির সদস্য সদ্য প্রয়াত নবীগঞ্জ উপজেলা জাপার সেক্রেটারী মাহমুদ চৌধুরীর মৃত্যূতে শোক প্রস্তাব গ্রহন করা হয়।

নবীগঞ্জের হুজি নেতা নিহত জঙ্গী তাজুল ইসলাম ওরফে মামা হুজুরের সহযোগিরা কোথাও আছে কিনা খতিয়ে দেখার সিন্ধান্ত গৃহিত হয়। নবীগঞ্জ উপজেলার মহা সড়কে দখলকৃত যাত্রী ছাউনি সওজ এর অবৈধ জায়গা দখল ও ডেবনা নদী দখল করে বিল্ডিং নির্মান কার জায়গা উদ্ধারের জন্য আহবান জানানো হয়।

দেবপাড়ায় হিন্দু সংখ্যা লঘুদের উপর হামলার জন্য নিন্দা জানিয়ে পুলিশ প্রশাসনেকে  ব্যবস্থা গ্রহনের আহবান জানানো হয়। নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতিকে নতুন সদস্য হিসাবে অন্তভুক্তির জন্য বক্তাগন আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

ট্যাগ আইনশৃংখলা কমিটির সভাউপজেলা প্রকৌশলী সৈয়দুর রহমানউপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেলএম আতাউর রহমাননবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নব-নির্বাচিত চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলনবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরীনবীগঞ্জ উপজেলা জাপার আহবায়ক ডাঃ শাহ আবুল খায়েরনবীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাকনবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)আব্দুল বাতেন খাঁননবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরীনবীগঞ্জ মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মোঃ ইয়াওর মিয়ানবীগঞ্জে আইনশৃংখলা কমিটির সভাবাস মালিক সমিতির সাধারন সম্পাদক মাহবুবুল আলম সুমনমহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা আক্তারসরকারী কমিশনার( ভূমি) জীতেন্দ্র কুমার নাথহবিগঞ্জে আইনশৃংখলা কমিটির সভা

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।