× Banner
সর্বশেষ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং – চীনা রাষ্ট্রদূত এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল ‘সুখের খামার’ প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ গুনভর ইউএসএর কাছ থেকে ১৩ বছরের এলএনজি আমদানিতে নীতিগত অনুমোদন সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

নবায়নযোগ্য,পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে গুরুত্বারোপ করা হচ্ছে-উপদেষ্টা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
নবায়নযোগ্য,পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে গুরুত্বারোপ

দেশে নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে বাংলাদেশে সফররত বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা জানান, তিনি বড় প্রকল্পের পরিবর্তে ছোট ছোট প্রকল্প স্বল্প খরচে দ্রুততম সময়ে বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন।

ভাইস প্রেসিডেন্ট বিদ্যুৎ ও জ্বালানি খাতে বাজেট সহায়তার ব্যাপারে আশ্বাস প্রদানের পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার নেওয়া পদক্ষেপসমূহের প্রশংসা করেন এবং ভবিষ্যতে কম মূল্যে জ্বালানি ক্রয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান।

সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, রেলপথ মন্ত্রণালয় সচিব আবদুল বাকী ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..