× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

নব নিয়োগপ্রাপ্ত সার্জনদের বরন করবেন পরিবার কল্যান মন্ত্রী

Kishori
হালনাগাদ: রবিবার, ৭ এপ্রিল, ২০১৯

৩৭ তম বিসিএস এ স্বাস্থ্য ক্যাডারের নব নিয়োগপ্রাপ্ত ৩০৬ জন সহকারী সার্জন এবং সহকারী ডেন্টাল সার্জন অদ্য ০৭/০৪/২০১৯ইং তারিখ রোজ রবিবার সকাল ১০ ঘটিকায় স্বাস্থ্য ভবন, টিবি গেইট, মহাখালী, ঢাকায় যোগদান প্রত্র দাখিল করেন।

যোগদান শেষে নবনিয়োগকৃত কর্মকর্তাগণের তিন দিনের ওরিয়েন্টেশন কর্মশালার প্রথম দিন অদ্য দুপুর ০১ ঘটিকা থেকে জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতাল অডিটরিয়াম, টিবি গেইট, মহাখালী ঢাকাতে অনুষ্ঠিত হয়। স্বাস্হ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ, প্রধান অতিথি হিসাবে এই তিন দিনের কর্মশালার উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তবে তিনি নব নিয়োগ প্রাপ্ত ডাক্তারকে কর্মস্থলে সঠিক দায়িত্ব পালনের দিক নির্দেশনা দেন এবং সরকারের স্বাস্থ্য বিষয়ক পবরবর্তী ০৫ বছরের পরিকল্পনা তাদের কাছে তুলে ধরেন। আগামী কাল ০৮/০৪/২০১৯ সোমবার দুপুরে স্বাস্হ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জাহিদ মালেক এমপি তাদের বরন করে নেবেন এবং তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন।

তিন দিনের ওরিয়েন্টেশন কর্মশালা শেষে তাহাদের স্ব স্ব পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। এই তিন শতাধিক চিকিৎসক যোগদান করায় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্বাস্হ্যকেন্দ্রে যে জনবল বিশেষত: চিকিৎসকদের ঘাটতি তা পূরনে কিছুটা সহায়ক হবে। ঢাকা ও চট্রগ্রাম ব্যতিত দেশের ০৬টি বিভাগের সকল উপজেলায় ন্যুনতম ০৪ জন চিকিৎসক সংখ্যা নিশ্চিতকল্পে পদায়নের পরিকল্পনা গ্রহন করা হয়েছে। প্রত্যাশা করা যাচ্ছে যে, নবীন এই চিকিৎসকগণ তাদের কষ্টার্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জনকল্যান কাজে লাগাবেন এবং স্বাস্হ্য বিভাগের ব্যবস্থাপক এবং স্থানীয় জনগণ তাদের সেবাদানে সর্বাত্নক সহায়তা করবেন।


এ ক্যটাগরির আরো খবর..