× Banner
সর্বশেষ
কক্সবাজারকে বিশ্বমঞ্চে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৩৬ হাজার ৬২৮ কোটি টাকা জ্বালানি নিরাপত্তাসহ মৌলিক অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গোলাহাট মাড়োয়ারি গণহত্যা দিবস আজ শনিবার (১৩ জুন) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ জুন (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

নব গঠিত মেহেরপুর জেলা বিএনপি’র নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শুক্রবার, ১০ মার্চ, ২০১৭

মেহের আমজাদ,মেহেরপুর (০৯-০৩-১৬): মেহেরপুর জেলা বিএনপি’র নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের কুটুমবাড়ী কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন। সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক সাবেক এমপি আমজাদ হোসেন। কেন্দ্রীয় ঘোষিত ৩২ সদস্য মেহেরপুর জেলা কমিটির ৩০ জন নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।  সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে এ সভা। সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আব্দুর রহমান, ইলিয়াস হোসেন, আনছারুল হক, আব্দুল্লাহ, আলমগীর খান সাতু, হাফিজুর রহমান হাফি প্রমুখ।

সভাপতির বক্তব্যে মাসুদ অরুন বলেন, আজকের সময়ের দাবী বিএনপিকে ঐক্যবদ্ধ করার। দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রামে বিজয় অর্জনে এর কোন বিকল্প নেই। প্রথম ওই সভায় সকলের মতামতের ভিত্তিতে স্বল্প সময়ের মধ্যে ১৫১ সদস্যের পূনার্ঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।


এ ক্যটাগরির আরো খবর..