অসীম কুমার, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে শোক দিবস। আয়োজনের মধ্য ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন, বৃক্ষ রোপন, আলোচনা অনুষ্ঠান ও কবিতা আবৃত্তি।
দিনের শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আকতারে নেতৃত্বে উপজেলা প্রঙ্গনে প্রতিষ্টিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পনের মধ্য দিয়ে শুরু হয় শোক দিবসের আনুষ্ঠানিকতা। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আকতারের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে শুরু হয় এক আলোচনা সভা।
আলোচনা অনুষ্ঠানে অনন্যদের মধ্য বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্না, উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মোহন্ত এবং নন্দীগ্রাম উপজেলা আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আনোয়ার হোসেন রানা এলএলবি। আলোচনার বক্তরা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের আত্মত্যাগ গভীর ভাবে স্বরণ করেন। আলোচনা সভাতে ১৫ আগষ্ট শহীদ হওয়া সকল বীরদের আত্মার মাগফিরাত কামনা করেন। এবং আলোচনা শেষে কবিতা আবৃত্তির ১ম,২য় ও ৩য় স্থান আদায়কারীদের মধ্য পুরুষ্কার বিতরণ করা হয়।
এদিকে শোক দিবস উপলক্ষে বেলা ১১ ঘঠিকায় উপজেলা আওয়ামিলীগের উদ্যােগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়। এরপরে একটি শোক র্যাগী বের করা হয়। র্যালী শেষে অনুষ্ঠিত হয় আলোচনা অনুষ্ঠান। উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি আলী হাসানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আফজাল হোসের পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রেজাউল আশরাফ জিন্না। উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি দুলাল চন্দ্র মোহন্ত প্রমুখ।৷ আলোচনা শেষে শেখ মুজিবুর রহমান ও শহীদ সকল সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
অন্যদিকে পৃথকভাবে উপজেলা সাব-রেজিষ্ট্রার অফিসের উদ্যোগে দুপুর ১২ টায় নন্দীগ্রাম সাব-রেজিস্ট্রার অফিসে, সাব-রেজিস্ট্রার নাঈমা সিদ্দিকার সভাপতিত্বে জাতির জনকের ৪৫ তম শাহাদাত বার্ষিকি ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজন করা হয় এক আলোচনা সভা। আলোচনা শেষে উপজেলার বিভিন্ন মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে উন্নমানের খাবার, কোরান শরীফ ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ করা হয়।