× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

নন্দীগ্রাম পুরাতন বাজারে সরকারি জায়গা বিক্রির অভিযোগ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
সরকারি জায়গা বিক্রি

অসীম কুমার, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম পুরাতন বাজারে সরকারি জায়গা লক্ষাধিক টাকায় পজিশন বিক্রয় করার অভিযোগ উঠেছে। যা সম্পূর্ণ বেআইনি। তবুও আইন মানছে না। ২০০৭ সালে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলাকালে নন্দীগ্রাম পুরাতন বাজারে সরকারি জায়গায় প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দেয়া হয়। এরপর শতাধিক দোকান মালিক দোকান ঘর করার জায়গা পাচ্ছিলো না।
তৎকালিন উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাজ্জাক মানবিক বিষয় বিবেচনা করে নন্দীগ্রাম পুরাতন বাজারের দোকান মালিকদের পুনর্বাসন করার উদ্যোগ গ্রহণ করেন। শর্তসাপেক্ষে দোকান মালিকদের অস্থায়ীভাবে দোকান ঘর করার জন্য পজিশন বরাদ্দ করে। যা কখনো বিক্রয়-হস্তান্তর বা রকম পরিবর্তন করা যাবে না। এমন শর্তে দোকান মালিকরা দোকান ঘর করার জন্য পজিশন নেয়। নন্দীগ্রাম পুরাতন বাজারের হোটেল মালিক আবুল কালাম আজাদ হোটেল ব্যবসা করার জন্য পজিশন পায়। সে টিনশেট ঘর স্থাপন করে হোটেল ব্যবসা শুরু করে।
এমতাবস্থায় নভেম্বর মাসের মাঝামাঝি  সময়ে আবুল কালাম আজাদ তার ঘর লাদু মিয়ার নিকট লক্ষাধিক টাকায় বিক্রয় করে দেয়। যা সম্পূর্ণ বেআইনি। লাদু মিয়া দোকান ঘর ক্রয় করে নেয়ার পর নিজের ইচ্ছেমতো রকম পরিবর্তন করে হোটেল ব্যবসা শুরু করেছে।
এ বিষয়ে লাদু মিয়ার ছোট ভাই আব্দুল্লাহ’র সাথে কথা বললে সে বলে আমার বড় ভাই ওই ঘর আবুল কালাম আজাদের নিকট থেকে নিয়েছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, সরকারি জায়গা পজিশন বিক্রয়-হস্তান্তর বেআইনি। তাই বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা জিন্নাতুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, ওই সব দোকান ঘর সরকারি জায়গায় রয়েছে। তা উচ্ছেদ করার প্রক্রিয়া চলছে।


এ ক্যটাগরির আরো খবর..