× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

পিআইডি

নদী তীরবর্তী অবৈধভাবে খনিজ সম্পদ আহরণ বন্ধের বিরুদ্ধে অভিযান

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
অবৈধভাবে খনিজ সম্পদ আহরণ বন্ধের

অবৈধভাবে খনিজ সম্পদ আহরণ বন্ধের লক্ষ্যে সুনামগঞ্জের তাহিরপুরের লাউড়েরগড় এলাকার জাদুকাটা নদী তীরবর্তী ফেরিঘাট অঞ্চলে গতকাল একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এতে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে নদী ও এর তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে ৬৬৮ দশমিক ৪৭ ঘনফুট উত্তোলিত পাথর জব্দ করা হয়।

 মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অবৈধভাবে উত্তোলিত পাথর জব্দ করা হয়েছে। জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জব্দকৃত পাথর বর্তমানে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের হেফাজতে রাখা হয়েছে। সরকারি সম্পদ হিসেবে এ সম্পদ দ্রুততম সময়ের মধ্যে নিলামের মাধ্যমে নিষ্পত্তি করার লক্ষ্যে নিলাম সংক্রান্ত আদেশ ও প্রয়োজনীয় কাগজপত্র মহাপরিচালক, বিএমডি (খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো) বরাবর প্রেরণ করা হয়েছে।

প্রাকৃতিক সম্পদ রক্ষার্থে এবং অবৈধভাবে খনিজ সম্পদ উত্তোলন বন্ধে সরকারের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..