× Banner
সর্বশেষ
আগামী পয়লা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এসো হই দক্ষ করি কর্ম—এই স্লোগানকে সামনে রেখে আলোকিত নারী উন্নয়ন সংস্থা বেনাপোল এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু বেনাপোলে ক্রীড়া সংস্থার প্রথম সভা: খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত করার আহ্বান মধুখালীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন জামায়াতে ইসলামীর শফিকুর রহমান বিএনপিকে নিয়ে সাম্প্রতিক মন্তব্যটি ছিল ‘স্লিপ অব টাং -এমপি হানজালা তেল বিক্রিতে চালু থাকা রেশনিং ব্যবস্থা পুরোপুরি প্রত্যাহার আজ আন্তর্জাতিক ইসলামভীতি প্রতিরোধ দিবস

ডেস্ক

নিজের ৬০ বছরেরে জন্মদিনে নতুন প্রেমিকার সঙ্গে পরিচয় করালেন আমির খান

Kishori
হালনাগাদ: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
আমির খানের বাড়িতে ৭ জন করোনা

৬০ বছর পূর্ণ করেছেন আমির খান। জন্মদিনের এক ঘরোয়া সেলিব্রেশনের আয়োজন করে মুম্বাইয়ের পাপারাৎজি পরিবার। আর সেখানেই নতুন প্রেমিকার সঙ্গে আলাপ করিয়ে দেন আমির। যদিও পাপারাৎজিকে তিনি অনুরোধ জানান, যেন প্রেমিকার ছবি তোলা না হয়। কী করেন আমিরের প্রেমিকা?

তাঁর নাম গৌরী স্প্রাট। তিনি আদপে একজন অ্যাংলো ইন্ডিয়ান। তাঁর বাবা তামিল-ব্রিটিশ। মা পাঞ্জাবি-আইরিশ। যদিও নিজেকে ভারতীয় বলতেই পছন্দ করেন গৌরী। আমির খানের প্রযোজনা সংস্থার সঙ্গেই যুক্ত গৌরী। প্রায় দেড় বছর ধরে প্রেম করছেন আমির ও গৌরী। লন্ডন থেকে পড়াশোনা করেছেন।তুতো বোনের মাধ্যমেই এই গৌরীর সঙ্গে আলাপ হয় আমিরের। সেটাও ২৫ বছর আগে।

জানা গিয়েছে, আমিরের পরিবারের সঙ্গেও বেশ ভালই সম্পর্ক গৌরীর। ছেলেমেয়েরাও ভাল ভাবেই গ্রহণ করেছেন তাঁকে। তাঁর নিজেরও এক ছেলে রিয়েছে। এ দিন জন্মদিন উপলক্ষে আমিরের বাড়িতে যে পার্টির আয়োজন হয়, সেখানেও হাজির ছিলেন গৌরী।

২০২১ সালে আমির খান ও কিরণ রাও বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন। কিরণের আগে রীনা দত্তের সঙ্গে সম্পর্কে ছিলেন আমির। তাঁর দুই পক্ষে তিন ছেলে মেয়ে রয়েছে, জানা যাচ্ছে এমনটাই।


এ ক্যটাগরির আরো খবর..