× Banner
সর্বশেষ
মান্দায় বেপরোয়া ট্রাকের নিচে পিষ্ট হয়ে অজ্ঞাত পথচারীর নির্মম মৃত্যু সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল আজহা আজ ২৭ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ মে (বুধবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বেনাপোলে ২৫ লক্ষ ৭৮ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক  Law enforcement agencies are active in restoring peace -Home Minister পাকিস্তান-তুরস্ক ঘনিষ্ঠতার প্রেক্ষাপটে সাইপ্রাসের সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্ক জোরদার ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে কর্মকর্তাদের নিবিড় তদারকির নির্দেশ দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী -স্বরাষ্ট্রমন্ত্রী ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট নীতি ঘিরে সীমান্তে ভিড়

নতুন গ্রহের সন্ধান দিল হাইস্কুলের ছাত্র যা কিনা দুটি সূর্যকে কেন্দ্র করে ঘুরছে

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০

 অভিজিৎ পান্ডে, দি নিউজ ডেক্সঃ আর পাঁচ জনের মতো সামার ইন্টার্নশিপে নাসার মেরিল্যান্ডের মহাকাশ গবেষণা কেন্দ্রে ঢোকার সুযোগ হয়েছিল তার। আর সেই সামার ইন্টার্নশিপই বিখ্যাত করে দিল বছর সতেরোর হাইস্কুলের ছাত্রটিকে। কারণ সে ইন্টার্নশিপের তৃতীয় দিনেই একটি গ্রহ আবিষ্কার করে ফেলেছে।

আমেরিকায় মেরিল্যান্ডের গ্রিনবেল্ডে অবস্থিত নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টার। সেখানেই ইন্টার্নশিপের সুযোগ পেয়েছিল নিউ ইয়র্কের স্কার্সডেল-এর বাসিন্দা উল্ফ কুকিয়ার। ইন্টার্নশিপের প্রথম দু’টো দিন সাধারণ ভাবেই কাটে কিন্তু তৃতীয় দিনেই ঘটে গেল সেই ঘটনা। উল্ফ, নাসার ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট প্রোগ্রামে কাজ করছিল। এই প্রোগ্রামে প্রথমবার এমন একটি গ্রহ খুঁজে পাওয়া গেল যা দু’টি তারাকে কেন্দ্র করে ঘুরছে, এই গ্রহের দু’টি সূর্য। গ্রহটির নাম দেওয়া হয়েছে ‘টিওআই ১৩৩৮বি’।

নতুন গ্রহটির ভর পৃথিবীর প্রায় সাত গুণ। পৃথিবী থেকে ১৩০০ আলোকবর্ষ দূরে তার অবস্থান। যে দু’টি তারাকে কেন্দ্র করে এটি ঘুরছে, তার একটি সূর্যের থেকে প্রায় ১০ শতাংশ ব়ড়, অন্যটি সূর্যের এক তৃতীয়াংশ আকারের। এই তারাটি সূর্যের থেকে অনেক অনুজ্জ্বল বলে জানিয়েছে নাসা।

ওয়াশিংটন উল্ফকে গবেষক ভেসেলিন কোস্তভের তত্ত্বাবধানে কাজ করার সুযোগ দিয়েছে। কোস্তভ জানিয়েছেন, এর আগে তিনি কোন হাইস্কুলের ছাত্রের সঙ্গে কাজ করেননি, এটাই প্রথমবার যখন এত কম বয়সে কেউ তাঁর সঙ্গে কাজ করছে। তিনি জানিয়েছেন, উল্ফের এই আবিষ্কার একটি গুরুত্বপূর্ণ সঙ্কেত। এর ফলে এই প্রোগ্রামে আরও গ্রহ খুঁজে পাওয়া যাবে বলে তিনি জানান। এই গ্রহটি নিয়ে এখন অনেক গবেষণা হবে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে নাসা।


এ ক্যটাগরির আরো খবর..