× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে লাউডস্পিকার অপসারণ, আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি সরকারের আজ ৭ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ শ্রাবণ শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ

ঢাকা সিটি নির্বাচনে মন্ত্রী এম‌পি‌দের প্রচার নিষিদ্ধ কর‌তে পরিপত্র জারির দাবি

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০

রাজধানীতে দুই সি‌টি করপোরেশনের ভো‌টে মন্ত্রী এম‌পি‌দের প্রচার নিষিদ্ধ কর‌তে পরিপত্র জারির দাবি জানালেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। আসন্ন ঢাকা সিটি নির্বাচনে মন্ত্রী ও সংসদ সদস্যদের নির্বাচনি প্রচারণা বা নির্বাচনি কার্যক্রমে অংশগ্রহণ সম্পর্কে বিভ্রান্তি প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও উত্তর-দক্ষিণ সিটির রিটার্নিং অফিসারকে ইউও নোটে এই দাবি করেন তিনি।

আজ সোমবার দুপুরে দেয়া ইউও নোটে মাহবুব তালুকদার বলেন, আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচনি প্রচারণা ও নির্বাচনি কার্যক্রমে সংসদ সদস্যরা অংশগ্রহণ করছেন বলে গত ৯ জানুয়ারি ইউও নোটের মাধ্যমে আমি উদ্বেগ প্রকাশ করেছিলাম।

মন্ত্রী ও সংসদ সদস্যদের নির্বাচনী প্রচারণা ও নির্বাচনি কার্যক্রমে অংশগ্রহণ নিয়ে আমার সেই উদ্বেগ বর্তমানে আরো ঘনীভূত হয়েছে। কারণ গত কয়েকদিনে বিধিমালা নিয়ে নানা প্রকার বিভ্রান্তি লক্ষ্য করা যাচ্ছে। আমি মনে করি, বিদ্যমান আচরণবিধি অনুযায়ী নির্বাচন সম্পর্কিত যে কোনো কমিটিতে মন্ত্রী ও সংসদ সদস্যদের অংশগ্রহণের সুযোগ নেই। এই নির্বাচনি কার্যক্রম ঘরে বা বাইরে যে কোনো স্থানে হতে পারে। এ বিষয়ে আচরণ বিধিমালা, ২০১৬ -এর বিধান অত্যন্ত সুস্পষ্ট। সর্বাধিক দুঃখজনক বিষয় হচ্ছে, এই বিধিমালা যারা প্রণয়ন করেছেন, তারাই এখন এর বিরোধিতা করছেন। তিনি বলেন, আচরণ বিধিমালা সম্পর্কে যাতে কোনো প্রকার বিভ্রান্তির অবকাশ না থাকে, সে জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনাসহ একটি পরিপত্র জারি করা অত্যাবশ্যক। নইলে এ সব বিভ্রান্তি সিটি করপোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে।

তিনি আরো বলেন, আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে পরিপালন নিশ্চিত করতে না পারলে নির্বাচন কমিশন আস্থার সংকটে পড়বে, যা কোনোভাবেই কাম্য নয়। এই ইউও নোট বাকি তিনজন নির্বাচন কমিশনারকেও পাঠান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..