× Banner
সর্বশেষ
বাজার সিন্ডিকেট ও মজুতদারি করলেই কঠোর ব্যবস্থা – আইনমন্ত্রী গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির – রাশেদ খান সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ জন বেনাপোল পৌরসভায় যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ ও মতবিনিময় নাটোরের ঐতিহ্যকে সারা বিশ্বে তুলে ধরতে চাই – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই সিরাজগঞ্জে ওভারপাসে উঠতে গিয়ে দুর্ঘটনা, বাসচালকসহ নিহত ২ যুদ্ধবিরতির ৩০০ দিনে গাজায় ৩০০ শিশু নিহত লাদাখ থেকে ফিরেই মিঠুনকে দেখতে হাসপাতলে দেব ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের নিবন্ধন শুরু ১ জুলাই – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ACP
হালনাগাদ: সোমবার, ২৯ জুন, ২০২৬
‘নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের নিবন্ধন শুরু ১ জুলাই - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশের তৃণমূল পর্যায় থেকে নতুন ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা এবং তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে আবারও শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। প্রতিযোগিতার দ্বিতীয় আসরের অনলাইন নিবন্ধন ১ জুলাই শুরু হবে। চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

রোববার ঢাকায় বাংলাদেশ অলিম্পিক ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

১ সেপ্টেম্বর ২০১২ থেকে ৩১ আগস্ট ২০১৪ সালের মধ্যে জন্মগ্রহণকারী ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা এই প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পাবে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের যুক্ত করতে স্কুল, ক্লাব ও জেলা ক্রীড়া অফিসের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হবে বলেও জানানো হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, দ্বিতীয় আসরে অংশগ্রহণের পরিধি আরও বিস্তৃত করা হয়েছে। প্রথম আসরে কেবল উপজেলা দলগুলো জেলা পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পেলেও এবার দেশের প্রতিটি ইউনিয়ন এবং সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ড দল সরাসরি উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

প্রথম আসরের ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, সাঁতার, দাবা, ব্যাডমিন্টন ও মার্শাল আর্টের সঙ্গে নতুন করে যুক্ত করা হয়েছে টেবিল টেনিস ও ভলিবল। ১০টি ইভেন্টে তরুণ ক্রীড়াবিদ নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে।

এদিকে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার সূচিও চূড়ান্ত করা হয়েছে। ১৮ জুলাই ঢাকার মিরপুর জাতীয় স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতা শুরু হবে। ১০টি অঞ্চল থেকে বাছাইকৃত দেশসেরা কিশোর ও তরুণ অ্যাথলেটদের অংশগ্রহণে চলবে ২৭ জুলাই পর্যন্ত।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২৭ জুলাই বিকেল ৩টায় ঢাকার আর্মি স্টেডিয়ামে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


এ ক্যটাগরির আরো খবর..