সৈকত দত্ত, শরীয়তপুর থেকেঃ সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধে রুখে দাঁড়াও বাংলাদেশ শ্লোগানকে সামনে রেখে শরীয়তপুরের নড়িয়া উপজেলা শিক্ষক সমিতির মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
নড়িয়া উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে শনিবার দুপুর ১২টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি নড়িয়া উপজেলা শাখার সভাপতি মোছলেহ উদ্দিন বাদল। উপস্থিত ছিলেন ফরিদপুর অঞ্চল শিক্ষক সমিতির সদস্য হাসানুজ্জামান খোকন, শরীয়তপুর জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আমীন রতন, নড়িয়া উপজেলা শাখা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খানসহ শিক্ষক নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও শিক্ষক বৃন্দ।
মানববন্ধন থেকে শিক্ষক নেতারা বলেন, শিক্ষকদের সতর্ক হতে হবে। ইসলামের নামে এক ধরনের শিক্ষক শিক্ষার্থীদের মগজ ধোলাই করে সন্ত্রাস ও জঙ্গি কার্যক্রমে উৎসাহিত করে। আগে শুনেছি মাদরাসার শিক্ষার্থীরা সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকত এখন এই প্রদ্ধতি পরিবর্তন হয়েছে। সন্ত্রাসীরা ইসলামের ভুল ব্যাখা দিয়ে স্কুল, কলেজে ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সন্ত্রাস ও জঙ্গিবাদ কার্যক্রমে উৎসাহিত করে। আমার যদি কোথাও জঙ্গিবাদ ও সন্ত্রাসী কার্যক্রমের সন্ধান পাই তাহলে আইন-শৃঙ্খলা বাহিনীকে সংবাদ দিয়ে সহায়তা করবো। যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদের শিক্ষক রয়েছে তাদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা গ্রহন করতে সরকারকে অনুরোধ জানান শিক্ষক নেতারা।
তারা আরো বলেন, বাংলাদেশ এখন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাড়িয়েছে। ঠিক তখন বাংলাদেশের বিনিয়োগ কারীদের হত্যা করা হলো। এতে দেশের অর্থনৈতিক অবস্থা দূর্বল হবে বলে সন্ত্রাসীদের ধারনা ছিল। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর হস্তে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে বিশেষ ভূূমিকা রাখায় বর্হি: বিশ্বের সাথে আজও বাংলাদেশের সু-সম্পর্ক অব্যাহত রয়েছে। জঙ্গিবাদ নির্মূলে সরকারের সাথে একাতত্তা ঘোষনা করে নড়িয়া উপজেলা শিক্ষক সমিতি।