× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

নড়াইল প্রতিনিধি

নড়াইলে নিরিবিলি পিকনিক স্পটে অভিযান অবৈধ চিড়িয়াখানা থেকে ২৫ বন্যপ্রাণী উদ্ধার

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
নড়াইলে নিরিবিলি পিকনিক স্পটে অভিযান

নড়াইলে নিরিবিলি পিকনিক স্পটে অভিযান অবৈধ চিড়িয়াখানা থেকে ২৫ বন্যপ্রাণী উদ্ধার।
নড়াইলের লোহাগড়া উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি চিড়িয়াখানা থেকে ২৫টি বন্যপ্রাণী উদ্ধার করেছে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।
নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার নিরিবিলি পিকনিক স্পটে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস। এসময় লোহাগড়া থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে।
উদ্ধারকৃত প্রাণীর মধ্যে রয়েছে—অজগর সাপ ১টি (প্রায় ৭ ফিট লম্বা), মেছো বিড়াল ১টি (ধূসর ডোরাকাটা), কালিম পাখি ৮টি (বেগুনি রঙের), হাঁস ৪টি (বিভিন্ন জাতের), সাদা বক ২টি, কালি বক ২টি, হনুমান (মুখ পোড়া) ২টি এবং অজ্ঞাতনামা ৬টি।
বন অধিদফতর জানায়, এ ধরনের অবৈধ চিড়িয়াখানা বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘন করে এবং পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি সৃষ্টি করে। উদ্ধারকৃত প্রাণীগুলোকে যথাযথভাবে সংরক্ষণ ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান সরকারের কঠোর অবস্থানের প্রতিফলন এবং বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস জানান, অবৈধভাবে এসব প্রাণী আটকে রাখা হয়েছিল। অভিযানে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উজ্জ্বল রায়


এ ক্যটাগরির আরো খবর..