× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে

নড়াইলে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

নড়াইলের নড়াগাতীতে গৃহবধূকে ধর্ষণ ওসি আশিকুর রহমানর’র নেতৃত্বে অভিযুক্ত গ্রেফতার। নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়ের হলে অভিযুক্ত মো. নাঈম শেখ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার মো. নাঈম শেখ নাড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের বোয়ালচর গ্রামের মো. মামুন শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের একটি গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ভুক্তভোগী গৃহবধূর স্বামী জাহাজে চাকরি করেন। তিনি একমাত্র সন্তান নিয়ে নিজ বাড়িতেই থাকতেন। গত সোমবার (১ ডিসেম্বর) রাতে ওই গৃহবধূকে বাড়িতে একা পেয়ে তাকে ধর্ষণ করে একই গ্রামের যুবক নাঈম শেখ।
এ ঘটনায় মঙ্গলবার (২ ডিসেম্বর) ভুক্তভোগী ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে নাঈম শেখকে একমাত্র আসামি করে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর ওইদিন রাতেই নড়াগাতী থানা পুলিশের একটি দল খুলনা জেলার খালিশপুর থানার মুজগুন্নি আবাসিক এলাকা থেকে অভিযুক্ত নাঈমকে গ্রেফতার করে।
নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, মামলা দায়েরের পর দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..