× Banner
সর্বশেষ
সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা বেনাপোলে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার; এলাকায় চাঞ্চল্য ৬টি বন্ধ পাটকল আগামী ছয় মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালুর সিদ্ধান্ত – বস্ত্র ও পাটমন্ত্রী

নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার

নড়াইলে ডিবি পুলিশের  পৃথক অভিযানে পঁয়ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ ইকরামুল হোসেন(৪০) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত মোঃ ইকরামুল হোসেন(৪০) নড়াইল জেলার সদর থানাধীন আলোকদিয়া গ্রামের মোঃ সোহরাব মোল্লার ছেলে। সোমবার (২০ অক্টোবর) নড়াইল জেলার সদর থানাধীন ৫ নং শাহবাদ  ইউনিয়নের ১ নং ওয়ার্ড গোপিকান্তপুর সরশপুর হতে আলোকদিয়া গামী পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক  এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ টিটু আলী, এএসআই (নিঃ) তুহিন আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ ইকরামুল হোসেন (৪০) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
অপরদিকে সোমবার (২০ অক্টোবর) রাতে ঠাকুর বিশ্বাস (৪৩) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত ঠাকুর বিশ্বাস (৪৩) নড়াইল সদর থানাধীন গোবরা গ্রামের সুভাষ বিশ্বাসের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল সদর থানাধীন ৯ নং সিংগাশৈলপুর ইউনিয়নের গোবরা গ্রামস্ত জনৈক আদমের সোয়া মিলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত আসামির নিকট হইতে অবৈধ মাদকদ্রব্য পনেরো পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নড়াইল জেলা পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে।


এ ক্যটাগরির আরো খবর..