× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইল আইনজীবী সমিতির সভাপতি আজিবুর-সম্পাদক রাজু

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
আজিবুর-রাজু

নড়াইল আইনজীবী সমিতির সভাপতি আজিবুর, সম্পাদক রাজু বায়ে সভাপতি মো. আজিবুর রহমান আজিজ ও ডানে সাধারণ সম্পাদক ইসরাফিল খবির রাজু। নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ সংখ্যাগরিষ্ঠ পদে বিএনপি সমর্থিত প্রার্থীদের বিজয় হয়েছে। এতে সভাপতি পদে মো. আজিবুর রহমান আজিজ এবং সাধারণ সম্পাদক পদে ইস্রাফিল খবির রাজু নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে জেলা আইনজীবী সমিতির এক নম্বর ভবনে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। সন্ধ্যায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ নুর মোহাম্মদ।
নির্বাচনে ৭৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. আজিবুর রহমান আজিজ। তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো. তারিকুজ্জামান লিটু পেয়েছেন ৬৯ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক পদে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. ইস্রাফিল খবির রাজু। তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট নেওয়াজ মাহমুদ তুহীন পেয়েছেন ৪৮।
এদিকে, সহ-সভাপতি পদে ৭৬ ভোট পেয়ে অ্যাডভোকেট মো. শরিফুল ইসলাম টিটু, সহ-সাধারণ সম্পাদক পদে ৬৯ ভোট পেয়ে অ্যাডভোকেট মো. ওয়াহিদুজ্জামান জুলু নির্বাচিত হয়েছেন। গ্রন্থাগার সম্পাদক পদে মো. ইমরুল হাসান সনেট, আইন ও সমাজ কল্যাণ সম্পাদক পদে লাভলী আকতার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যকরী সদস্য পদে অ্যাডভোকেট কাজী জিয়াউর রহমান, এসএম ইকবাল হোসেন, মো. শিমুল ফকির, সাহাজিয়া শারমিন মুন্নী, মিস মিলিনা খানম ওরফে মিলি সিদ্দিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ নুর মোহাম্মদ জানান, মোট ১৬০ জন ভোটারের মধ্যে ১৪৯ জন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন। শান্তিপূর্ণ ও শৃঙ্খলার সাথে নির্বাচন সম্পন্ন করতে পারায় তিনি ভোটারসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান।


এ ক্যটাগরির আরো খবর..