× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডঃ স্যান্ডি ফ্রান্সিস প্যারিস

নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর ১০ম বর্ষপূর্তি পালিত

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২৯ জুলাই, ২০২৩
নটর ডেম বিশ্ববিদ্যালয়

আনন্দঘন উৎসবমুখর পরিবেশে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর ১০ম বর্ষপূর্তি পালিত এবং নতুন ভবনের উদ্বোধন।

শনিবার (২৯ জুলাই)  নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রাঙ্গণে ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী এবং নতুন ভবন উদ্বোধন উপলক্ষে দিবসটি উদযাপন করা হয়েছে।

আয়োজনের শুরুতেই প্রধান অতিথি ফিতা কেটে নতুন ভবন উদ্বোধন করেন। এরপরেই জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীতের মাধ্যমে আয়োজনের উদ্বোধন করেন প্রধান অতিথি এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। উপচার্য উনার স্বাগত বক্তব্যে সকলকে ধন্যবাদ জানান বিগত সময়ে এ বিশ্ববিদ্যালয়কে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য এবং এরই ফলে আজকে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ১০ বছর পূর্ণ করতে পেরেছে। অন্যান্য বক্তারাও আশা প্রকাশ করেন যে, নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ বিগত সময়ের মতো ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার মান উন্নয়নে এবং গবেষণায় কাজ করে যাবে যা অন্যদের জন্য অনুকরনীয় হয়ে থাকবে। সর্বশেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ফাদার লেনার্ড শংকর রোজারিও, সিএসসি সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে এ আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ, ওএমআই, সম্মানীত অতিথি হিসেবে ছিলেন পবিত্র ক্রুশ সংঘের দ্বিতীয় সহকারী জেনারেল ব্রাদার প্রদীপ প্লাসিড গমেজ, সিএসসি এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বিওটি চেয়ারম্যান ড. জর্জ কমল রোজারিও, সিএসসি। এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি, সিএসসি, ট্রেজারার ফাদার এস, আদম পেরেরা, সিএসসি, রেজিস্ট্রার ড. ফাদার লেনার্ড শংকর রোজারিও, সিএসসি, ডিন, বিভিন্ন অনুষদের প্রধানগণ, প্রশাসনিক, অ্যাকাডেমিক ও নন অ্যাকাডেমিক স্টাফ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৯ এপ্রিল নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কার্যক্রম শুরুর জন্য সরকারি অনুমতি প্রাপ্ত হয়ে সাফল্যের সাথে স্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..