× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

নজরুল সঙ্গীত শিল্পী পরিষদের অভিষেক ও বনভোজন

admin
হালনাগাদ: শনিবার, ১৯ মার্চ, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ, তালা উপজেলা শাখার নব গঠিত কমিটির অভিষেক ও বার্ষিক বনভোজন গতকাল সাতক্ষীরার বিনেরপোতা আব্বাস গার্ডেনে অনুষ্ঠিত হয়।

সকাল ১০ টায় খেলাধুলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকাল ৩ টায় পরিষদের সভাপতি পুলোক কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ কুমার সাধু। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ১ আসনের সাংসদ এ্যাড. মুস্তফা লূৎফুল¬াহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাসরিন আক্তার লিপি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি সাংবাদিক বরুন ব্যানার্জী, পাটকেলঘাটা হারুন অর রশিদ ডিগ্রী কলেজের অধ্যাপক বীরেন্দ্রনাথ মাহাতা, অধ্যাপক সুব্রত কুমার দাশ, অধ্যাপক নাজমুল হক, শাহিন আক্তার মিলন প্রমুুখ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অধ্যাপক অলীক কুমার পাল। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাঙ্গালি জাতির বিদ্রোহী কবি বৃটিশ বিরোধী আন্দোলনের রণনায়ক বাংলা সাহিত্যের আলোকবর্তিকা কাজী নজরুল ইসলাম কে মনে প্রাণে গ্রহণ করে তার আদর্শ বাস্তবায়নে অগ্রসর ভূমিকা পালন করার জন্য পরিষদের সকলকে আহবান জানান।


এ ক্যটাগরির আরো খবর..