× Banner
সর্বশেষ
সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহাল নতুন রিপ্লেতে স্পষ্ট চিত্র, সালাহর পেনাল্টি দাবি নাকচ; স্বস্তিতে আর্জেন্টিনা লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৪ আষাঢ় বৃহস্পতিবার (৯ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও নতুন নিয়োগ দ্রুত সম্পন্নের নির্দেশ বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই

নগরকান্দায় সড়ক দূর্ঘটনায় নিহত ৩, আহত ১০

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯

নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় সড়ক দূর্ঘটনায় ৩ বাস যাত্রীর নিহতহওয়ার খবর পাওয়া গেছে। সোমবার দিবাগত রাত সোয়া ১১ টার দিকে ঢাকা-খুলনা বিশ্ব রোডের উপজেলার জয়বাংলা নাগারদিয়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

জানাগেছে বাগেরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুতগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১৪-৮৬৭১) নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছেরসঙ্গে ধাক্কা লেগে পাশে ব্রীজের রেলিংয়ে আটকে যায়। ফলে বাসটি দুমড়ে মুচড়ে গেলে বাসের মধ্যে যাত্রীরা আটকে পড়ে।

এতে ঘটনা স্থানে তিন জন নিহত ও কমপক্ষে ১০ বাস যাত্রী আহত হয়। নগরকান্দা থানা পুলিশ, হাইওয়ে থানা পুলিশ, নগরকান্দা, ভাঙ্গা, মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় বাসিন্দারা এসে আটক বাস যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহতরা হলেন, বাগেরহাট জেলার সদর উপজেলার মাজার খানজাহান আলী গ্রামের নাসিরউদ্দিন হাওলাদারের স্ত্রী ফিরুজা বেগম(৩৫), বাগের হাটের কচুয়া উপজেলার সাইনবোড গ্রামের মুনসুর শেখের পুত্র লিটন শেখ ও গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার তাড়াশী গ্রামের জেনারউদ্দিন শেখের পুত্র
সামাদ শেখ।

আহত এক বাস যাত্রী বলেন, বাসটি চলন্ত অবস্থায় চালকের ঘুমের ভাব থাকায় দ্রুতগামী বাসটি প্রথমে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে পরে ব্রীজের রেলিংয়ে আটকে পড়ে।

হাইওয়ে থানার ওসি আতাইর রহমান জানান, এ ঘটনায় মহিলাসহ তিন বাস যাত্রী নিহত ও ৭/৮ যাত্রী আহত হয়েছেন। আহতদের ফরিদপুর মেডিকেল হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি জব্দ করে হাইওয়ে থানায় আনা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..