× Banner
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার

নওগাঁর চারটি নৃত্য প্রতিষ্ঠানকে এ্যাফিলেশন সার্টিফিকেট হস্তান্তর

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
nawgan

জেলায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সমূহের মধ্যে সর্বভারতীয় সঙ্গীত সাংস্কৃতিক পরিষদের এ্যাফিলেশন সার্টিফিকেট হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ৯টায় নওগাঁ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব এ্যাফিলেশন সার্টিফিকেট বিতরণ করেন সর্ব ভারতীয় সঙ্গীত ও সাংস্কৃতি পরিষদের সহ-সম্পাদক ডক্টর শান্তনু সেনগুপ্ত।

নওগাঁ জেলা প্রেস ক্লাবের সহযোগিতায় সর্ব ভারতীয় সঙ্গীত ও সাংস্কৃতি পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রেস ক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন।

এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিক ছোটন, সিনিয়র  সাংবাদিক নাট্যকার ও ঔপন্যাসিক ফরিদুল করিম তরফদার, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের নওগাঁ জেলা কমিটির সভাপতি মোসাদ্দেক হোসেন, আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক রফিকুদ্দৌলা রাব্বী, সম্মিলিত সাংস্কৃতিক জোট নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক মাগফুরুল হাসান বিদ্যুৎ,  নৃত্য শিল্পী সংস্থার জেলা সভাপতি মোরশেদা বেগম শিল্পী,  সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুবল চন্দ্র মন্ডল ও নুরুন নাহার সুষমা সাথী।

এ অনুষ্ঠানে নৃত্য রং একাডেমি, নৃত্যাঞ্জলি একাডেমি, নৃত্য নিকেতন এবং মহাদেবপূরের নুপুরের ঝঙ্কার একাডেমি এই চারটি প্রতিষ্ঠানকে সর্ব ভারতীয় সঙ্গীত ও সাংস্কৃতি পরিষদের এ্যাফিলেশন সার্টিফিকেট হস্তান্তর করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..