× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর বাণিজ্যমন্ত্রীর ভারতে যে দলই ক্ষমতায় আসুক না কেন সম্পর্ক একই থাকবে – গয়েশ্বর চন্দ্র জ্বালানির ওপর চাপ কমাতে শিক্ষার্থীদের জন্য আসছে বিদ্যুৎচালিত বাস- প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নবীগঞ্জে ব্রাক সিডের উদ্যোগে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত  আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রচিত ‘দ্য লার্নিং নেশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক বাণিজ্যমন্ত্রীর; যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান যেসব এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার আশঙ্কা ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা: দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগের দমকা হাওয়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল: বিজেপির ঐতিহাসিক জয়, তৃণমূলের বড় ধাক্কা

নওগাঁ-২ আসনে ৩ জনের মনোনয়ন পত্র বাতিল

admin
হালনাগাদ: রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮

মো: আবু সাঈদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী ড. আখতারুল আলমের (স্বতন্ত্র প্রার্থী) মনোনয়ন বাতিল করা হয়েছে। এ ছাড়া নওগাঁর-২ আসনে আরও দুজন প্রার্থীর মনোনয়ন ফরমে বিভিন্ন ত্রুটির কারণে মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার নওগাঁ জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শেষে এ তথ্য জানানো হয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট সাতজন প্রার্থী। এর মধ্যে চারজনের মনোনয়ন গ্রহণ করা হয়েছে। মনোনয়ন বাতিল করা হয়েছে তিনজনের। মনোনয়ন বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী আখতারুল আলমের।

কারণ হিসেবে বলা হয়েছে, স্বতন্ত্র প্রার্থীর সমর্থনে ১ শতাংশ ভোটারের সত্যতা যাচাইয়ে একজন ভোটারের জাতীয় পরিচয়পত্রের স্বাক্ষরের সঙ্গে জমা দেওয়া সমর্থন কাগজের স্বাক্ষরের মিল পাওয়া যায়নি। ওই আসনে আরেক স্বতন্ত্র প্রার্থী মতিবুল ইসলামের মনোনয়নও বাতিল করা হয়েছে। স্বতন্ত্র ওই প্রার্থীর সমর্থনে স্বাক্ষর দেওয়া ১ শতাংশ ভোটারের সত্যতা যাচাইয়ে ত্রুটি পাওয়ার কারণে তাঁর মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া নওগাঁ-২ আসনে মনোনয়ন বাতিল করা হয়েছে বিকল্পধারার যুগ্ম মহাসচিব আব্দুর রউফ মান্নানের। শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট না দেওয়া, হলফনামার প্রার্থীর আয় বিবরণীর ঘরে প্রার্থীর স্বাক্ষর না থাকায় তাঁর মনোনয়ন বাতিল করা হয়।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও নওগাঁর জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, ‘যাচাই-বাছাইয়ে প্রার্থীতা বাতিল হওয়া প্রার্থীরা সবাই এ আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আপিলে তাঁদের মনোনয়ন টিকে গেলে নির্বাচন করতে পারবেন।’


এ ক্যটাগরির আরো খবর..