ধামইরহাটে ২৫০ গ্রামে নতুন জাতের আমচারা বিতরণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:  নওগাঁর ধামইরহাটে প্রতি গ্রামে একটি করে নতুন জাতের আম সম্প্রসারণ কর্মসূচির মাধ্যমে প্রত্যেক গ্রামের ১ জনকে ২টি করে আমের চারা বিতরণ করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা পরিষদ অর্থায়নে ১৩ মার্চ বেলা ১১ টায় উপজেলা বিআরডিবি হলরুমে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার সেলিম রেজার সভাপতিত্বে গাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও গনপতি রায়। এ সময় উপজেলা প্রকৌশলী আলী হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার ফয়সাল আরাফাত বিন সিদ্দিক, আসাদুজ্জামান, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, নারী নেত্রীকোহিনুর বেগম, উপজেলা প্রেস ক্লাবের আহবায়ক আবু মুছা স্বপন, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, সাংবাদিক রেজুয়ান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২৫০ গ্রামে গৌরমতি, বারি আম-৪, ব্যানানা ম্যাংগো ও হাড়িভাঙ্গা জাতের ৫শত নতুন জাতের আমচারা বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।