× Banner
সর্বশেষ
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই -মির্জা ফখরুল জুলাই তথ্যচিত্র থেকে আবু সাঈদের ছবি-ভিডিও যে কারণে বাদ দেওয়া হয়েছিল থাইল্যান্ডে স্কুলে এলোপাতাড়ি গুলি, নিহত ৭ জাপানের শ্রমবাজারের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তুলবে সরকার -ববি হাজ্জাজ সকালে সন্তানের জন্ম দিয়ে দুপুরে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন মা শিশুদের মানসিক ক্ষতি – মেটাকে ৯৪২ মিলিয়ন ডলার জরিমানা করলো যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী সিলেটে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ বেনাপোলে  ২টি ককটেল উদ্ধার থাইল্যান্ডের স্কুলে গুলিবর্ষণ: শিক্ষক নিহত, আহত চার

ধামইরহাটে ভোটকেন্দ্রে পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেফতার-২

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ভোটকেন্দ্রে নিকট পুলিশের উপর হামলার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অজ্ঞাতনামা আরও ৪০ জনকে আসামী করে ধামইরহাট থানায় মামলা রেকর্ড করা হয়েছে, মামলা নং-১০। তারিখ ১৮/০২/১৪৯ ইং।

থানার এজাহারের বরাত দিয়ে ওসি জাকিরুল ইসলাম জানান, ১৮ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে আড়ানগর ইউনিয়নের ফতেপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুলিশের মোবাইল ডিউটি চলাকালে ৩০/৪০ জনের সংঘবদ্ধ বাহিনী অবৈধভাবে ভোটের দিন মোটরসাইকেল নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টা করাকালে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পতœীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম পুলিশকে বিশৃঙ্খলাকারীদের ছত্রভঙ্গ করার নির্দেশ দিলে স্থানীয় জিল্লুর রহমান, ফারুকসহ অন্যান্যরা পুলিশের উপর চড়াও হয় এবং মারপিট শুরু হলে পুলিশ সদস্য গাড়ী চালক আব্দুস শরীফ, কনষ্টেবল সাব্বির, সজীব, সিরাজুল ইসলাম, আহমেদ ও রোমান মারপিটে আহত হন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলামের গাড়ী চালক কনস্টেবল আব্দুস শরীফ গুরত্বর আহত হলে স্থানীয় হাসপাতালে নেয়া হয় এবং পরে তাকে নওগাঁ জেলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়। ঘটনাস্থল থেকে ফতেপুর গ্রামের আতোয়ার হোসেনের ছেলে জিল্লুর রহমান (৪২) ও মৃত আ. ছালামের ছেলে জিল্লুর রহমান (২৭) কে আটক করে এবং ৫ জনের নাম উল্লেখ্য করে ও অজ্ঞাত নামা আরও ৪০ জনের নামে রাজশাহী জেলা পুলিশ সাব-ইন্সপেক্টর তরিকুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করে।

ধামইরহাট থানার সাব-ইন্সপেক্টর ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আমিরুল ইসলাম জানান, অতিরিক্ত পুলিশ সুপার, ম্যাজিষ্ট্রেট, বিজিবি-পুলিশ বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিয়োজিত বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি জেনেও কার নির্দেশে কেন্দ্রে বিশৃঙ্খলা, দখলের চেষ্টা ও পুলিশের উপর হামলা করা হলো, তা জানতে বিজ্ঞ আদালতের কাছে আসামীদের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

পতœীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, “আমার সামনেই হামলার ঘটনা ঘটতে দেখেছি, তাই জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।”


এ ক্যটাগরির আরো খবর..