× Banner
সর্বশেষ
তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী

ধামইরহাটে ভূমিহীনদের পাশে দাড়ালো জেলা প্রশাসন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর কাগজকুটা গ্রামের দূর্বৃত্ত কর্তৃক ভূমিহীন ও আদিবাসীদের ঘরবাড়ীতে হামলা চালিয়ে ক্ষতিগ্রস্থ ৩৬ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন নওগাঁ জেলা প্রশাসন।

২৬ মার্চ দুপুর ২ টায় জেলা প্রশাসক মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শণ করেন এবং প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ১ লাখ ৮০ হাজার টাকা এবং ২০ কেজি করে মোট ৭শত ২০ কেজি চাল প্রদান করেন। এ সময় ভূমিহীণদের পূনর্বাসনের লক্ষ্যে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে ভূমিহীনদের তালিকা তৈরীর নির্দেশ প্রদান করেন এবং প্রকৃত দোষীদের কঠোর আইনগত ব্যবস্থার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার গতপতি রায়, পিআইও ই¯্রাফিল হোসেন, এনএনএমসি’র কো-অর্ডিনেটর নুর আলম শুভ, কেন্দ্রীয় আদিবাসী যুব পরিষদের সাধারণ সম্পাদক নরেনচন্দ্র পাহান, হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি রামজনম রবিদাস, উপজেলা প্রেস ক্লাবের আহবায়ক আবু মুছা স্বপন, সাংবাদিক অরিন্দম মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ২৪ মার্চ রাত ১ টার সময় কাগজকুটা গ্রামে পত্তন গ্রহীতার নিকট থেকে ৪২ বছর পূর্বে ক্রয় করে দখলে থাকাকালে মোশারফ হোসেন মিস্টারের জমিতে স্থানীয় কয়েকজন ভূমিহীন মুসলমান ও আদিবাসীর তৈরী করা ঘরে অগ্নি সংযোগ করে ৩৬টি ঘর ভাংচুর করে দূর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগী মনা পাহানের স্ত্রী দুলালী পাহান বাদী হয়ে ২৫ মার্চ ধামইরহাট থানায় ১টি মামলা করে মামলা নং-১৬। থানা পুলিশ মামলার প্রেক্ষিতে প্রধান আসামী মোশারফ হোসেন ওরফে মিষ্টারকে আটক করে।


এ ক্যটাগরির আরো খবর..