× Banner
সর্বশেষ
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তী গ্রেপ্তারের ঘটনায় আলোকিত ব্যাচ ‘৯৫ সংগঠনের বিবৃতি  শত্রুপক্ষকে কড়া হুঁশিয়ারি দিল ইরান: নতুন হামলায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল পাবে কঠিন জবাব ঝুম বৃষ্টিতে স্থবির ঢাকা: সকালজুড়ে ভোগান্তি, ঝড়ের আশঙ্কা পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ আজ বুধবার (২৯ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৯ এপ্রিল বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ

ধামইরহাটে বিনামূল্যে সার ও বীজ পেল ২ হাজারের অধিক কৃষক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: ধামইরহাটে ২০১৯-২০ অর্থ বছরে কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের মাঝে বিনামুল্যে সার বীজ বিতরণ করা হয়েছে। ২১ নভেম্বর বেলা ১১ টায় উপজেলা চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সার-বীজ বিতরণ উপলক্ষে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ২ হাজার ২শত ৯৫ জন কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যুৎ,জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো.শহীদুজ্জামান সরকার এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, পৌর মেয়র আমিনুর রহমান, ভাইস চেয়ারম্যান মো.সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা, কৃষি অফিসার মো.সেলিম রেজা, কাউন্সিলর মুক্তাদিরুল হক, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, ফজলুর রহমান, ইমরুল কায়েম, ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবুমুছা স্বপন, সাংবাদিক অরিন্দম মাহমুদ, পাস্কায়েল হেমরম প্রমুখ।

উপজেলা কৃষি অফিসার সেলিম রেজা জানান, আজকে ১ হাজার ২০ কৃষক প্রত্যেককে ১ কেজি সরিষা বীজ ,২০ কেজি ডিএপি, ১০ কেজি পটাশ বিতরণ করা হয় এবং পরবর্তীতে আরও ৬শত জন কৃষক প্রত্যেককে ২কেজি ভুট্টা বীজ,২০ কেজি ডিএপি এবং ১০ কেজি পটাশ সার, ৬শত ৭৫ জন কৃষককে ৫কেজি মুগ ডালবীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি পটাশ বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..