× Banner
সর্বশেষ
ডিজাইন-ফর-ম্যানুফ্যাকচারিং স্তরে প্রবেশ করেছে ভারতের আকাশসীমা আজ ২৬ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ রবিবার (২৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষার প্রকৃত মান ফিরিয়ে আনতে কাজ করছে সরকার -সংস্কৃতিমন্ত্রী সৃজনশীল চিন্তার সমষ্টিগত চর্চা জাতির জন্য একটি সম্পদে পরিণত হবে -তথ্যমন্ত্রী কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি(আবু মুছা স্বপন)

ধামইরহাটে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্তৃক স্কুল ছাত্রকে প্রসাব খাওয়ানোর অভিযোগ

ACP
হালনাগাদ: বুধবার, ১ জুন, ২০২২
শিক্ষক কর্তৃক স্কুল ছাত্রকে প্রসাব খাওয়ানোর অভিযোগ

নওগাঁর ধামইরহাটে স্কুলের ছাদে শিক্ষার্থীর প্রসাব করার অপরাধে ওই শিক্ষার্থীকেই প্রসাব খাওয়ানোর অভিযোগ উঠেছে শিক্ষিকা মোছাঃশাহানা বেগমের বিরুদ্ধে। মঙ্গলবার (৩১মে) দুপুরে উপজেলার চকচান্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে পুরো এলাকায় তোলপাড় শুরু হয়। ক্ষোভে ফেটে পড়েন সকল শিক্ষার্থী ও অভিভাবকরা ।

নির্যাতনের শিকার পঞ্চম শ্রেণির ছাত্র সাব্বির জানান, প্রসাব খানায় অনেকে প্রসাবের জন্য অপেক্ষমান দেখে আমি স্কুলের ছাদে প্রসাদ করি, আর এই কারণে ম্যাডাম আমাকে অনেক মারধর করে ও আমার হাতে একটা প্লাস্টিকের বোতল দিয়ে বলে যে ‘এখানে প্রসাব কর,আমি ভয়ে ভয়ে প্রসাব করি,তারপর বলে এখন তুই এই প্রসাব খা,না খেলে আরো মারবো আমি ভয়ে প্রসাব খেয়ে বাসায় গিয়ে বাবা মা কে পুরো ঘটনা বলে দেই।’

সাব্বির এর মা সাবিনা আক্তার জানান, আমার ছেলে যদি অপরাধ করে থাকে তাহলে অভিভাবকদের জানাবে,না জানিয়ে সহকারী শিক্ষক শাহানা মেডাম অন্যায় ভাবে আমার ছেলেকে মেরেছে ও প্রসাব খাওয়াইছে, তাহলে আমাদের সন্তানদের নিরাপত্তা কোথায়?’

তিনি তাদের সন্তানদের নিরাপত্তার স্বার্থে অভিযুক্ত শিক্ষিকার
অপসারণ দাবি করেন। ঘটনার বিষয়ে অভিযুক্ত শিক্ষিকা মোছাঃশাহানা বেগম জানান, আমি রাগ করে বলেছি যে তুমি ছাদ থেকে কেনো প্রসাব করলে,এখন তুমি এই প্রসাব খাও বলেছি, কিন্তু নিজে হাতে খাওয়াইনি বলে অস্বীকার করেন।’

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃএরশাদ আলী (ডলার) ঘটনার সত্যতা স্বীকার করে জানান,তিনি ঘটনার সময় ছিলেন না অফিসে বিশেষ কাজে ব্যাস্ত ছিলেন,পরে সহকারী শিক্ষিকা তানজিলার মুখ থেকে বিস্তারিত শুনেছেন এবং ঘটনার নিন্দা জানিয়েছেন।

তাৎক্ষনিক ভাবে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহফুজুল আলম লাকীর সংশ্লিষ্ট ক্লাস্টার সহকারী উপজেলা শিক্ষা অফিসার ইসতিয়াক আহমেদ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু ইউসুফ বদিউজ্জামান বকুল সহ ঘটনাস্থলে গেলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষিকা মোছাঃশাহানা বেগম সহকারী উপজেলা শিক্ষা অফিসারের নিকট দোষ স্বীকার করেছেন বলে সহকারী উপজেলা শিক্ষা অফিসার ইসতিয়াক আহমেদ প্রতিবেদককে জানান। এলাকাবাসী ও অভিভাবকেরা জানান,মঙ্গলবার দুপুরে তারা স্কুল ঘেরাও করেন। কিন্তু অভিযুক্ত শিক্ষিকা স্কুলের ভিতর দরজা বন্ধ করে থাকেন।

তারা অবিলম্বে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। ধামইরহাট উপজেলা শিক্ষা অফিসার মোঃ আজমল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুরো ঘটনা শুনেছি খুবই দুঃখজনক বিষয়,আমরা তদন্ত করছি, তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করা হবে।

উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি অধ্যাপক মো. শহীদুল ইসলাম বলেন, স্বাধীন বাংলাদেশ জাহেলিয়াতি যুগের কর্মকান্ড বরদাস্ত করা হবে না, অতি সত্তর দোষী শিক্ষিকার সমুচিত শাস্তির দাবী জানাচ্ছি।


এ ক্যটাগরির আরো খবর..