× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি(ইমদাদুল হক)

পাইকগাছায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২২ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

ACP
হালনাগাদ: বুধবার, ১ জুন, ২০২২
অবহিতকরণ ও পরিকল্পনা সভা

খুলনার পাইকগাছায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন -২০২২ উপলক্ষ্যে  উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পুষ্টিসেবা,  জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের  বাস্তবায়নে বুধবার (১ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে  উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উক্ত অবহিতকরণ ও পরিকল্পণা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নীতিশ চন্দ্র গোলদারের  সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউএফপিও মোঃ আব্দুল্লাহ আল  মামুন, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, আরএমও ডাক্তার সাফিকুল  ইসলাম সিকদার, জুনিয়র কনসালট্যান্ট গাইনী ডাক্তার সুজন কুমার সরকার,  মেডিকেল অফিসার, ডাক্তার সঞ্জয় কুমার মন্ডল, ডাক্তার প্রশান্ত কুমার মন্ডল, ডাক্তার  মোঃ তাজুল ইসলাম, ডাক্তার রেজাউল ইসলাম, ডাক্তার মোঃ ইব্রাহীম গাজী, ডাক্তার  মাহবুব উল আলম, ডাক্তার রাকেশ মন্ডল,ডাক্তার সালিহা মাহজাবীন প্রমি,এইচআই  মীর আঃ সেলিম, এমটিইপিআই সাহানারা পারভীন, বেবী সরদার, তুষার  সরকার, হালিমা পারভীন, মোঃ নূর আলী মোড়ল, মোছাঃ রোজিনা খানম,  সহিদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভায় জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ২০২২ উপলক্ষ্যে উপজেলায় আগামী ১২ জুন থেকে ১৫ জুন ৪ দিনব্যাপী ইপিআই কেন্দ্রসমূহে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত  ক্যম্পেইনের সময় নির্ধারণ করা হয়। উপজেলায় এবারে ক্যাম্পেইনের আওতায়  সর্বোমোট উদ্দিষ্ট শিশুর ২৪,৪৫২ জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার  মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী মোট ২৫৯৫ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ  ক্যাপস্যুল এবং ১২ থেকে ৪৯ মাস বয়সী মোট ২১৮৫৭ জন শিশুদেরকে লাল  রঙের ভিটামিন এ ক্যাপস্যুল খাওয়ানো হবে।
উপজেলায় মোট কেন্দ্র সংখ্যা ২৪১ টি। সেগুলোতে সর্বোমোট স্বেচ্ছাসেবিকার সংখ্যা ৪৮২ জন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীর প্রেক্ষাপটে স্বাস্থ্যবিধি মেনে এবং কোভিড-১৯ এর সংক্রমণ প্রতিরোধের স্বার্থে ইপিআই কেন্দ্রসমূহে সামাজিক নিরাপত্তা বিষয়ক সতর্কতা মেনে ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।
একই সাথে সঠিক নিয়মে শিশুদেরকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি পুষ্টি বিষয়ক স্বাস্থ্য বার্তা সমূহের ব্যাপক প্রচারণার নির্দেশনা প্রদান করে ক্যাম্পেইন সফল করতে উপজেলার সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..