× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে প্রতিবন্ধী আইয়ুব হোসেনকে ‘আলোর বাজার’ দোকান উপহার দিল দেখাবো আলোর পথ

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
alor bazar

নওগাঁর ধামইরহাটে দৃষ্টি প্রতিবন্ধী আইয়ুব হোসেনকে কেউ চোখের আলো ফিরিয়ে দিতে না পারলেও তাকে জীবিকা নির্বাহের জন্য আলোর বাজার নামক ব্যবসা প্রতিষ্ঠান উপহার দিয়েছেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন দেখাবো আলোর পথ।

১১ এপ্রিল সকাল ১০ টায় ঐতিহ্যবাহি আলতাদিঘী জাতীয় উদ্যানে দিঘীর পাড়ে দেখাবো আলোর পথ সংগঠনের সভাপতি ও প্যানেল মেয়র মেহেদী হাসানের উদ্যোগে এবং সদস্যদের সহযোগিতায় প্রায় ৭০ হাজার টাকা ব্যয়ে একটি গুমটি (দোকান) ও যাবতীয় মালামাল সহ দোকানের চাবি হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী।

হস্তান্তরকালে উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সংগঠনের সদস্য রাজু হোসেন, আবু সাইদ, নাসির হোসেন, সাংবাদিক আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় নতুন দোকানে ঈদ উপলক্ষে বেশি বেশি মালামাল ক্রয়ের জন্য উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দৃষ্টি প্রতিবন্ধী আইয়ুব হোসেনকে কিছু নগদ অর্থও প্রদান করেন এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে আহবান জানান।

নতুন দোকান পেয়ে আবেগে আপ্লুত হয়ে সীমান্ত এলাকার ইয়াকুব আলী ছেলে অন্ধ আইয়ুব হোসেন বলেন, ‘আমি খোলা আকাশের নিচে গাছের গোড়ায় একটি মাচার উপরে বাদাম বিক্রি করতাম, দেখাবো আলোর পথ আমাকে আলোর বাজার নামক একটি পূর্নাঙ্গ দোকান উপহার দিয়ে আমাকে নতুন ভাবে জীবিকা নির্বাহের পথ তৈরী করে দিয়েছেন, এতে আমার পরিবার ভালভাবে চলবে, আমি তাঁদের আজীবন মনে রাখবো।’

সংগঠনের সভাপতি ও প্যানেল মেয়র মেহেদী হাসান জানান, দেখাবো আলোর পথ সব সময় অবহেলিত মানুষের পাশে থেকেছে, তাদের পূরর্বাসনও করেছে, তারই ধারাবাহিকতায় অন্ধ আইয়ুব হোসেন যে, একটি মাচার মধ্যে বাদাম বেচে সংসারের ৫ জনের ভরনপোষন টানতে হিমশিম খাচ্ছিল, তা দেখে আমরা তাকে একটি স্থানীয় নিরাপদ দোকান বানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আজ তা হস্তান্তর করা হলো। আমরা জাতীয় উদ্যোনের দিঘীর পাড়ে আসা সকল দর্শনার্থীদের অনুরোধ করবো আপনারা তাকে ‘সাহায্য নয় পন্য কিনুন-অন্ধের ঘরে আলো আনুন’।


এ ক্যটাগরির আরো খবর..