× Banner
সর্বশেষ
থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা বেনাপোলে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার; এলাকায় চাঞ্চল্য ৬টি বন্ধ পাটকল আগামী ছয় মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালুর সিদ্ধান্ত – বস্ত্র ও পাটমন্ত্রী হরমুজ প্রণালি থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান মধুখালীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সুপ্রিম কোর্টে প্রথম দিনে ভার্চুয়ালি ৭০৭টি মামলার শুনানিতে ১৭৭ মামলা নিষ্পত্তি নবীগঞ্জে তিনটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে  জরিমানা আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
ধামইরহাটে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ

নওগাঁর ধামইরহাটে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। ‘শিশু বান্ধব শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দিক্ষা’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে শিক্ষকদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ধামইরহাট পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র মুক্তাদিরুল হক মুক্তা, ইউ আর সি ইন্সট্রাক্টর সৈয়দা খুরশিদা পারভীন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক আবু ইউসুফ মোঃ বদিউজ্জামান বকুল প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন বলেন, শিশু বান্ধব শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এজন্য সরকার প্রত্যেকটি বিদ্যালয় আধুনিকায়ন করার প্রক্রিয়া চলমান রেখেছে। শিক্ষকরা সঠিকভাবে দায়িত্ব পালন করলেই সরকারের ব্যয় সার্থক হবে।

আলোচনা সভায় উপজেলার ১১২ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সুন্দর হাতের লেখায় ক গ্রুপে ৩ জন, খ গ্রুপে ৩ জন, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক গ্রুপে ৩ জন এবং খ গ্রুপে ৩ জন শিক্ষার্থীকে পুররস্কার প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..