× Banner
সর্বশেষ
ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়: দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি আজ ১৯ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে আদর্শ কিন্ডার গার্টেন স্কুলে ৫ম শ্রেনির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

নওগাঁর ধামইরহাটে আদর্শ কিন্ডার গার্টেন স্কুলের ৫ম শ্রেনির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১ লা ডিসেম্বর বেলা ১১ টায় আমাইতাড়া মোড়স্থ আদর্শ কিন্ডার গার্টেন স্কুল প্রাঙ্গনে শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মো. বাবুর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক জাকিরুল ইসলামের সঞ্চালনায় বার্ষিক সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে ৫ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বিপুল সংখ্যক মায়েদের উপস্থিতিতে মা’দের স্যালুট জানান অনুষ্ঠানের প্রধান অতিথি চকময়রাম সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী।

বিশেষ অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান সাবু, উপজেলা সদরে নারী শিক্ষার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. ছাবিহা ইয়াছমিন, সহকারী শিক্ষক ফারুক আহমেদ, তৌফিক হোসেন, ইলিয়াস মার্ডি, দানিয়েল পূর্তি, আব্দুর রউফ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, আদর্শ কিন্ডার গার্টেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক ফাতেমা সুলতানা, সহকারী শিক্ষক হাসিবুল হাসান, জান্নাতুন তাজরী, ফারজানা খাতুন, সাবিনা ইয়াসমিন, সাংবাদিক ও কাউন্সিলর আমজাদ হোসেন, পাস্কায়েল হেমরম, সাংবাদিক সুফল চন্দ্র বর্মন, তাওসিফ ইসলাম আলামিন প্রমুখ। সবশেষে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..